চাপের মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, নতুন প্রশাসনের পথে সরকার
-
1
ইংল্যান্ড টেস্ট দলের পরবর্তী প্রধান কোচ হচ্ছেন স্টিফেন ফ্লেমিং
-
2
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন আজিঙ্কা রাহানে
-
3
সাংবাদিকদেরই প্রশ্ন করলেন শান্ত, তারপর জানালেন অস্ট্রেলিয়া সফরের লক্ষ্য
-
4
অলরাউন্ড সাকিব ও হৃদয়ের কার্যকর ইনিংসে ক্যান্ডির বিরুদ্ধে জাফনার জয়
-
5
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে জোহানেসবার্গ বা কেপটাউনে
চাপের মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, নতুন প্রশাসনের পথে সরকার
চাপের মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, নতুন প্রশাসনের পথে সরকার
শ্রীলঙ্কা ক্রিকেটে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তনের আভাস দিয়েছে দেশটির সরকার। বোর্ডের নির্বাহী কমিটিকে চলতি সপ্তাহের মধ্যেই সরে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।
দেশটির সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা হলেও দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে সমালোচিত হয়ে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট। বর্তমানে বোর্ডটির নেতৃত্বে আছেন চারবারের সভাপতি শাম্মি সিলভা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, নতুন করে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করা হবে, যার নেতৃত্বে থাকবেন একজন সাবেক বিনিয়োগ ব্যাংকার। সরকারের এই পদক্ষেপ জনরোষের প্রতিক্রিয়া বলেও উল্লেখ করেন তিনি।
সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সও এই পরিস্থিতিকে আরও জটিল করেছে। স্বাগতিকদের একজন হয়েও শ্রীলঙ্কা টুর্নামেন্ট থেকে আগেভাগেই বিদায় নেয়।
এর আগে ২০২৩ সালের নভেম্বরে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছিল। তবে ২০২৪ সালের জানুয়ারির শেষ দিকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
