বাংলাদেশ সফরে শ্রীলঙ্কা নারী দল, প্রকাশ পেল পূর্ণ সূচি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগে আপডেট: 1 ঘন্টা আগে
বাংলাদেশ সফরে শ্রীলঙ্কা নারী দল, প্রকাশ পেল পূর্ণ সূচি

বাংলাদেশ সফরে শ্রীলঙ্কা নারী দল, প্রকাশ পেল পূর্ণ সূচি

বাংলাদেশ সফরে শ্রীলঙ্কা নারী দল, প্রকাশ পেল পূর্ণ সূচি

নারী ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বাংলাদেশে। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। এই সফরে দুই দল তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।

সোমবার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী, আগামী ১৭ এপ্রিল ঢাকায় পৌঁছাবে শ্রীলঙ্কা নারী দল। সেদিনই তারা রাজশাহীর উদ্দেশে রওনা দেবে এবং সেখানেই শুরু হবে সিরিজের প্রস্তুতি।

রাজশাহীতে পৌঁছে ১৮ ও ১৯ এপ্রিল অনুশীলনে ব্যস্ত সময় কাটাবে লঙ্কানরা। এরপর ২০ এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। একই মাঠে ২২ ও ২৫ এপ্রিল যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর ২৬ এপ্রিল দুই দল সিলেটে যাবে। সেখানে টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করা হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই ফরম্যাটের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২৮ এপ্রিল।

টি-টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল ও ২ মে। তিনটি ম্যাচই ফ্লাডলাইটের আলোয় সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে। সিরিজ শেষ করে ৩ মে ঢাকা ত্যাগ করবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।