ওয়ার্কলোড ব্যবস্থাপনায় কড়াকড়ি, হ্যাম্পশায়ারে খেলতে পারছেন না সিলস
-
1
ইংল্যান্ড টেস্ট দলের পরবর্তী প্রধান কোচ হচ্ছেন স্টিফেন ফ্লেমিং
-
2
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন আজিঙ্কা রাহানে
-
3
সাংবাদিকদেরই প্রশ্ন করলেন শান্ত, তারপর জানালেন অস্ট্রেলিয়া সফরের লক্ষ্য
-
4
পাকিস্তানের জন্য বড় ধাক্কা, আঙুল ভেঙে উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন শান মাসুদ
-
5
অলরাউন্ড সাকিব ও হৃদয়ের কার্যকর ইনিংসে ক্যান্ডির বিরুদ্ধে জাফনার জয়
ওয়ার্কলোড ব্যবস্থাপনায় কড়াকড়ি, হ্যাম্পশায়ারে খেলতে পারছেন না সিলস
ওয়ার্কলোড ব্যবস্থাপনায় কড়াকড়ি, হ্যাম্পশায়ারে খেলতে পারছেন না সিলস
আসন্ন ব্যস্ত আন্তর্জাতিক সূচিকে সামনে রেখে নিজেদের প্রধান ফাস্ট বোলারদের ব্যবহারে কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ । সেই পরিকল্পনার অংশ হিসেবে ইংল্যান্ডের কাউন্টি দল হ্যাম্পশায়ারের হয়ে খেলার জন্য জেডেন সিলসকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ দিতে অস্বীকৃতি জানিয়েছে বোর্ড।
অস্ট্রেলিয়ার মাইকেল নেসারের পরিবর্তে সিলসকে দলে ভেড়ায় হ্যাম্পশায়ার। তবে চুক্তি সম্পন্ন হওয়ার পরই জানানো হয়, মৌসুমের শুরুর দিকে তিনি খেলতে পারবেন না। বোর্ড জানায়, শামার জোসেফ ও আলজারি জোসেফকে সঙ্গে নিয়ে সিলসের ওয়ার্কলোড সতর্কভাবে পর্যবেক্ষণ করা হবে, যাতে সামনে গুরুত্বপূর্ণ সিরিজগুলোতে তারা পুরোপুরি ফিট থাকতে পারেন।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পরিচালক মাইলস বাসকম্বে বলেন, "আমাদের ফাস্ট বোলাররা দলের অন্যতম মূল্যবান সম্পদ। এই মৌসুমে সব ফরম্যাটেই তাদের ওপর বড় দায়িত্ব থাকবে। তাই আমরা পরিকল্পিতভাবে তাদের ব্যবস্থাপনা করছি, যেন প্রয়োজনের সময় তারা সেরা অবস্থায় থাকে।"
সিলসকে আগামী মাসে শুরু হতে যাওয়া আঞ্চলিক ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের প্রথম দুই রাউন্ডে খেলার জন্য রাখা হয়েছে। অন্যদিকে শামার জোসেফ দ্বিতীয় রাউন্ড থেকে মাঠে নামবেন, তার আগে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অনুশীলনে অংশ নেবেন।
পিঠের চোটে গত সেপ্টেম্বরের পর থেকে মাঠের বাইরে থাকা আলজারি জোসেফকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলার অনুমতি দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ । তবে পুরো টুর্নামেন্ট জুড়েই তার ফিটনেস ও পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
ওয়েস্ট ইন্ডিজের সামনে ঘরের মাঠে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ রয়েছে। এরপর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শেষে ভারত ও বাংলাদেশ সফরে যাবে দলটি। দীর্ঘ এই সূচিতে ফাস্ট বোলারদের ওপর চাপ বিবেচনায় রেখে আগাম পরিকল্পনা নিয়েছে বোর্ড।
