তবুও আশাবাদী হাথুরুসিংহে
-
1
ভারতের বিরুদ্ধে আফগানিস্তানের টি-টোয়েন্টি দল ঘোষনা
-
2
গ্রেপ্তারকাণ্ডের পর ইংল্যান্ড দল থেকে বাদ ব্রাইডন কার্স
-
3
জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা, বাদ পড়েছেন এনগারাভা ও টেলর
-
4
অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের
-
5
হেডিংলে টেস্টে পাকিস্তানের চরম বিপর্যয়, আবহাওয়া বাঁধাকে দায়ী করলেন উমর গুল
তবুও আশাবাদী হাথুরুসিংহে
তবুও আশাবাদী হাথুরুসিংহে
আসরের মূল ম্যাচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। প্রত্যাশা টাইগার কোচ হাথুরুসিংহের। প্রথম ম্যাচে পাকিস্তানের সাথে ম্যাচটা হারলেও জয়ের দ্বারপ্রান্তে ছিলো দল। তবে ভারতের সাথে শেষ ম্যাচ হারে কিছুটা হতাশ হলেও আশার কথা শোনালেন কোচ নিজেই। টাইগারদের দ্বিতীয় প্রস্ততি ম্যাচে ভারতের বিপক্ষে এদিন নিয়মিত অধিনায়ক মাশরাফিকে বিশ্রামে রেখে সাকিবের নেতৃত্বে খেলতে নামে বাংলাদেশ। শুধু মাশরাফি নন, এদিন টাইগার ওপেনার তামিম ইকবাল আর পেসার শফিউলও ছিলেন বিশ্রামে। ম্যাচের শুরুতে বোলারদের কল্যাণে একরকম কোণঠাসা হয়ে পড়ে ভারত। এটিকে এই ম্যাচের পাওনা হিসেবে দেখছেন কোচ। যদিও এদিন ব্যাট হাতে নামেনি মহেন্দ্র সিং ধনি, যুবরাজ সিং, বিরাট কোহলিদের মত অভিজ্ঞরা। কিন্ত ভারতীয় বোলারদের সামনে ব্যাটসম্যানদের এমন খেই হারিয়ে ফেলাটা খুব সহজে মেনে নেননি হাথুরু সিংহে। তামিম ছাড়াও দলে যে দুই ওপেনার খেলেছে তারাও কম অভিজ্ঞ নয়। দায়ীত্ব নিয়ে খেললে এমন হতোনা। শেষে বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্ট কে এই হারের জন্য দায়ী করলেও আশাবাদী কোচ হাথুরু সিংহে। আগামী বৃহস্পতিবার এই কেনিংটন ওভালেই আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
