ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি স্থগিত
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
লিটন সাইফের ব্যাটে উড়ে গেল দুরন্ত, অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে জয় দিয়ে শুরু ধুমকেতুর
-
2
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা, দলে ঢুকলেন মোহাম্মদ সিরাজ
-
3
রুদ্ধশ্বাস ফিনিশ, সোহানের ব্যাটে দুই উইকেটের নাটকীয় জয় দুর্বারের
-
4
চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজলউড
-
5
টি-টোয়েন্টি বিশ্বকাপের ধারাভাষ্যে থাকছেন বাংলাদেশের আতহার আলী খান
ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি স্থগিত
ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি স্থগিত
আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচগুলোর একটি ভারত–পাকিস্তান লড়াই। তবে টুর্নামেন্ট শুরুর আগেই এই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে স্পষ্টতা না থাকায় ম্যাচটির টিকিট বিক্রি আপাতত স্থগিত রেখেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ভারত–পাকিস্তান গ্রুপ ম্যাচটি। যদিও টুর্নামেন্টের অন্যান্য ম্যাচের টিকিট ইতোমধ্যে আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে বিক্রির জন্য উন্মুক্ত করা হয়েছে, তবে ভারত–পাকিস্তান ম্যাচটি এখনো টিকিট পোর্টালে যুক্ত করা হয়নি।
আইসিসির এই সিদ্ধান্তের মূল কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো অবস্থান না পাওয়া। পাকিস্তান সরকার–সংশ্লিষ্ট কিছু রিপোর্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে ম্যাচটি বয়কটের ইঙ্গিত মিললেও, পিসিবি এখনো আইসিসিকে এ বিষয়ে লিখিত বা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ফলে ম্যাচটি আদৌ হবে কি না এই অনিশ্চয়তায় টিকিট বিক্রির ঝুঁকি নিতে চায় না আইসিসি।
মূলত চলমান ভূরাজনৈতিক টানাপোড়েন এবং বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করেই এই জটিলতা তৈরি হয়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারতে খেলতে আপত্তি জানানো বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে বাদ পড়ে, তাদের জায়গায় খেলছে স্কটল্যান্ড। এই ঘটনার পর পাকিস্তানের অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে, যা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
একই সঙ্গে পিসিবিও এখনো আনুষ্ঠানিকভাবে বয়কটের নোটিশ দেয়নি। কারণ ম্যাচ বাতিল হলে তা আর্থিক ও সাংগঠনিকভাবে বড় সংকট তৈরি করতে পারে বিশেষ করে যদি আগেই টিকিট বিক্রি হয়ে যায়। সম্ভাব্য আর্থিক ক্ষতি ও দর্শকদের হতাশা এড়াতেই আইসিসি চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
পর্দার আড়ালে অবশ্য আলোচনা চলছে। আইসিসি কর্মকর্তারা পিসিবি প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, যাতে ম্যাচটি নির্ধারিত সময়েই আয়োজন করা যায়। এদিকে শ্রীলঙ্কা ক্রিকেটসহ কয়েকটি বোর্ড প্রকাশ্যেই পাকিস্তানকে তাদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, এই ম্যাচ বাতিল হলে শ্রীলঙ্কার পর্যটন খাত ও স্থানীয় ব্যবসায় বড় ধরনের আর্থিক ক্ষতি হবে।
বিশ্ব ক্রিকেটে ভারত–পাকিস্তান ম্যাচ মানেই বিপুল আগ্রহ ও অর্থনৈতিক গুরুত্ব। টিকিট বিক্রি, সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ ও বিজ্ঞাপন সব দিক থেকেই এটি টুর্নামেন্টের সবচেয়ে লাভজনক ম্যাচগুলোর একটি। ফলে এই ম্যাচ ঘিরে অনিশ্চয়তা শুধু দর্শকদের নয়, সম্প্রচারক ও বাণিজ্যিক অংশীদারদেরও উদ্বিগ্ন করে তুলেছে।
এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে শেষ মুহূর্তে যদি ম্যাচটি নিশ্চিত হয়, তাহলে টিকিট বিক্রিতে হুড়োহুড়ি পড়বে বলেই ধারণা করা হচ্ছে। বিশ্বজুড়ে কোটি কোটি ক্রিকেটভক্ত অপেক্ষায় রয়েছেন টি–টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আলোচিত এই ম্যাচটি দেখার জন্য।
