টি-টোয়েন্টি বিশ্বকাপের ধারাভাষ্যে থাকছেন বাংলাদেশের আতহার আলী খান
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 3 সেকেন্ড আগে-
1
সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিল লাহোর কালান্দার্স
-
2
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি টুর্নামেন্টে পৃষ্ঠপোষক রিমার্ক
-
3
বাংলাদেশের দর্শকরা যেভাবে দেখতে পারবেন টি-টি-টোয়েন্টি বিশ্বকাপ
-
4
লিটন সাইফের ব্যাটে উড়ে গেল দুরন্ত, অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে জয় দিয়ে শুরু ধুমকেতুর
-
5
বিশ্বকাপের আগে দাপুটে প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপের ধারাভাষ্যে থাকছেন বাংলাদেশের আতহার আলী খান
টি-টোয়েন্টি বিশ্বকাপের ধারাভাষ্যে থাকছেন বাংলাদেশের আতহার আলী খান
বাংলাদেশ দল মাঠে না থাকলেও ২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে লাল–সবুজের উপস্থিতি একেবারে শূন্য নয়। ব্যাট–বলের লড়াইয়ের বাইরে থেকে আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করবেন সাবেক ক্রিকেটার ও অভিজ্ঞ ধারাভাষ্যকার আতহার আলী খান। আইসিসির ঘোষিত তারকাবহুল ধারাভাষ্য প্যানেলে জায়গা করে নিয়েছেন তিনি।
নিরাপত্তাজনিত কারণে ভারত সফরে না যাওয়ায় এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ দল। এর আগেই নিশ্চিত হয়েছিল, এলিট আম্পায়ার্স প্যানেল থেকে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবং আন্তর্জাতিক প্যানেল থেকে গাজী সোহেল ম্যাচ অফিসিয়াল হিসেবে বিশ্বকাপে থাকছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন তৃতীয় বাংলাদেশি হিসেবে আতহার আলী খান। শুক্রবার টেলিভিশন ও ডিজিটাল সম্প্রচারের জন্য মোট ৪০ জন ধারাভাষ্যকারের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আইসিসি।
৬৩ বছর বয়সী আতহার আলী খান দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্য দিয়ে আসছেন। তবে এবারের বিশ্বকাপ তাঁর জন্য আলাদা অভিজ্ঞতা নিয়ে আসছে। কারণ, ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হতে যাওয়া এই আসরে নেই বাংলাদেশ দল। আইসিসি সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের জায়গায় টুর্নামেন্টে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।
ধারাভাষ্য কক্ষে আতহারকে দেখা যাবে রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ, সুনীল গাভাস্কার ও হার্শা ভোগলের মতো কিংবদন্তি কণ্ঠগুলোর সঙ্গে। অভিজ্ঞদের পাশাপাশি এবারের প্যানেলে রয়েছে নতুন চমকও। প্রথমবারের মতো আইসিসি আয়োজিত কোনো টুর্নামেন্টে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হচ্ছে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমার।
আইসিসি জানিয়েছে, বিশ্বকাপে অনুষ্ঠিতব্য মোট ৫৫টি ম্যাচে দায়িত্ব পালন করবেন এই ধারাভাষ্যকাররা। সংস্থাটির নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আইসিসি টিভি’তে ম্যাচের আগে, চলাকালীন ও পরবর্তী বিশ্লেষণের পাশাপাশি প্রতিদিন প্রচারিত হবে হাইলাইটস শো।
২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের ধারাভাষ্যকার তালিকায় রয়েছেন
রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ, অ্যারন ফিঞ্চ, দিনেশ কার্তিক, কুমার সাঙ্গাকারা, স্যামুয়েল বদ্রি, রবিন উথাপ্পা, কার্লোস ব্র্যাথওয়েট, ওয়েন মরগান, ওয়াসিম আকরাম, সুনীল গাভাস্কার, ম্যাথু হেইডেন, রমিজ রাজা, ডেল স্টেইন, মাইকেল আথারটন, ওয়াকার ইউনুস, সাইমন ডুল, শন পোলক, কেটি মার্টিন, হার্শা ভোগলে, এমপুমেলেলো এমবাংওয়া, নাটালি জার্মানোস, ড্যানি মরিসন, অ্যালান উইলকিনস, ইয়ান ওয়ার্ড, মার্ক হাওয়ার্ড, নিক নাইট, আতহার আলী খান, ক্যাস নাইডু, বাজিদ খান, রৌনক কাপুর, নায়াল ও’ব্রায়েন, প্রেস্টন মমসেন, অ্যান্ড্রু লিওনার্ড, রাসেল আর্নল্ড, রোশান আবেসিংহে, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও টেম্বা বাভুমা।
