বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টির সব টিকিট বিক্রি শেষ
-
1
নীতিশ ও স্যামসনের দাপটে আফগানিস্তানকে উড়য়ে সিরিজ জয় ভারতের
-
2
চট্টগ্রামে জমকালো আয়োজনে চট্টগ্রাম রিজিওনাল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
-
3
টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
-
4
জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসর শুরু ৩ অক্টোবর, পর্দা নামবে ১৭ নভেম্বর
-
5
বিপিএলে ফিক্সিং নিষিদ্ধ চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক ও কর্মকর্তা
বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টির সব টিকিট বিক্রি শেষ
বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টির সব টিকিট বিক্রি শেষ
শ্রীলঙ্কার কাছে টেস্টের পর টাইগাররা হারল ওয়ানডে সিরিজও। বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ। এর মাঝেই এসএলসি নিশ্চিত করেছে, টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে।
ক্যান্ডির পাল্লেকেলেতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টির প্রথমটি। হাউসফুল থাকবে গ্যালারী। শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে আজকের ম্যাচের সব টিকিট বিক্রি শেষ। সশরীরে হাজির হয়ে ক্রিকেটপ্রেমীরা টিকিট কেনার সুযোগ পাচ্ছেন না।
এসএলসি তাদের বিবৃতিতে বলেছে, টিকিটের জন্য টিকিট কাউন্টারে না আসার জন্য জনসাধারণকে বিনীত অনুরোধ করা হচ্ছে, কারণ আর কোনও টিকিট বিক্রির জন্য নেই।
পাল্লেকেল্লে স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের পরের দুই ম্যাচ ডাম্বুলা আর কলম্বোতে।
