ধোনিকে নিয়ে অনিশ্চয়তায় চেন্নাই শিবির
-
1
মুল্ডার ও রিকেলটনের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা
-
2
বোলারদের ওপর ভরসা রেখে ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
-
3
মিরপুরে ক্যাচ মিসের মহড়ায় ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশের বড় হার
-
4
সিলেট টেস্টের দল ঘোষনা করল বাংলাদেশ
-
5
ফার্স্ট ইনিংসে আমরা অনেকটাই পিছনে চলে গেছি, মিরপুর টেস্টে হেরে আক্ষেপ শান্তর
ধোনিকে নিয়ে অনিশ্চয়তায় চেন্নাই শিবির
ধোনিকে নিয়ে অনিশ্চয়তায় চেন্নাই শিবির
আইপিএলে আজ গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস। তবে ম্যাচের আগেই সবচেয়ে বড় আলোচনার বিষয় মহেন্দ্র সিং ধোনি খেলবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ধোনি ইনজুরি কাটিয়ে এখন ফিট থাকলেও এখনো এই মৌসুমে মাঠে নামেননি। ক্যাফ স্ট্রেইনের কারণে তিনি শুরু থেকেই দলের বাইরে ছিলেন। তবে ফিটনেস ফিরে পেলেও আজকের ম্যাচে তার খেলা নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দল।
রিপোর্ট বলছে, পুরোপুরি ফিট থাকা সত্ত্বেও দলীয় কম্বিনেশন অক্ষুণ্ণ রাখতে ধোনি নিজেই হয়তো এখনই একাদশে ফিরতে চাইছেন না। ফলে তার মাঠে নামা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।
চূড়ান্ত একাদশ ঘোষণার আগে পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না। টসের সময়ই জানা যাবে, অভিজ্ঞ এই উইকেটকিপার-ব্যাটার আজ মাঠে নামছেন কি না।
ধোনির না থাকা চেন্নাইয়ের জন্য বড় ধাক্কা হতে পারে। কারণ তার অভিজ্ঞতা ও নেতৃত্ব দলের জন্য সবসময়ই গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয়, গুরুত্বপূর্ণ এই ম্যাচে চেন্নাই কি তাদের কিংবদন্তি অধিনায়ককে পায়, নাকি অপেক্ষা আরও দীর্ঘ হয়।
