টেস্ট ক্রিকেট থেকে অবসরে ভিরাট কোহলি
-
1
পাকিস্তানের জন্য বড় ধাক্কা, আঙুল ভেঙে উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন শান মাসুদ
-
2
আলজারি জোসেফ ও ড্যারেন স্যামির মধ্যে বিতর্ক
-
3
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে জোহানেসবার্গ বা কেপটাউনে
-
4
অলরাউন্ড সাকিব ও হৃদয়ের কার্যকর ইনিংসে ক্যান্ডির বিরুদ্ধে জাফনার জয়
-
5
ফ্লেমিংয়ের ওপর আস্থা, ইংলিশ কোচিং কাঠামো নিয়ে হতাশ ভন
টেস্ট ক্রিকেট থেকে অবসরে ভিরাট কোহলি
টেস্ট ক্রিকেট থেকে অবসরে ভিরাট কোহলি
টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভিরাট কোহলি। ভারতের হয়ে টেস্টের সাদা পোশাকে আর দেখা যাবে না কোহলিকে, ইনস্টাগ্রাম পোস্টে এমন সিদ্ধান্তের কথা জানান।
ভারতের হয়ে ১২৩ টেস্টের ২১০ ইনিংসে ব্যাট করেছেন আধুনিক ক্রিকেটের এই মহাতারকা। ৪৬.৮৫ গড়ে রান করেছেন ৯২৩০। ৩১ ফিফটির সাথে আছে ৩০ সেঞ্চুরি, সর্বোচ্চ অপরাজিত ২৫৪ রান।
ক্যারিয়ার দারুণ হলেও সাম্প্রতিক সময়ে ভিরাট কোহলি টেস্ট ক্রিকেটে তাঁর নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না। পার্থে ১০০* রানের ইনিংস খেলার পর ৭ ইনিংসেও ফিফটির দেখা পাননি। পার্থের ঐ সেঞ্চুরির ১৫ ইনিংস আগে ছিল আরেক সেঞ্চুরি।
লম্বা সময় ধরে ভারতের লিডারশিপ গ্রুপের অংশ ছিলেন ভিরাট কোহলি। রোহিত শর্মা দায়িত্ব নেবার আগে ভারতকে ৬৮ টেস্টে নেতৃত্ব দিয়ে কোহলি জিতিয়েছেন ৪০ টিতে। মাত্র ১৭ টেস্টে হারা কোহলি ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক।
