বারবার কনকাশন হওয়া পুকোভস্কি ২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন
-
1
স্টেডিয়ামের স্ট্যান্ডে সাবেকদের নাম দেওয়ার পরিকল্পনায় তামিম
-
2
আঞ্চলিক কমিটি ভেঙে নির্বাচনের পথে বিসিবি
-
3
শিক্ষার্থীদের জন্য ফ্রি গ্যালারি, বাংলাদেশ-পাকিস্তান টেস্টে বিশেষ উদ্যোগ
-
4
টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেললো বাংলাদেশ
-
5
৫০ টাকায় টেস্ট দেখার সুযোগ, শিক্ষার্থীদের জন্য ফ্রি গ্যালারি ঘোষণা বিসিবির
বারবার কনকাশন হওয়া পুকোভস্কি ২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন
বারবার কনকাশন হওয়া পুকোভস্কি ২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন
বারবার মাথায় চোট পাওয়ার কারণে অস্ট্রেলিয়ান ব্যাটার উইল পুকোভস্কি পেশাদার ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য হয়েছেন। চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ প্যানেল তাঁর খেলাধুলা চালিয়ে যাওয়াকে ঝুঁকিপূর্ণ বলে মত দেওয়ার পর এই সিদ্ধান্ত নেন তিনি।
সর্বশেষ গত মার্চে শেফিল্ড শিল্ডের একটি ম্যাচে হেলমেটে বল লাগলে পুকোভস্কি কনকাশনে (মাথায় আঘাতজনিত জটিলতা) আক্রান্ত হন। ওই ঘটনার পর তিনি পুরো অস্ট্রেলিয়ান গ্রীষ্মের বাকি অংশে মাঠের বাইরে থাকেন এবং ২০২৪ সালের ইংলিশ মৌসুমের জন্য লিসেস্টারশায়ারের সঙ্গে থাকা চুক্তি থেকেও সরে দাঁড়ান।
মঙ্গলবার SEN Mornings অনুষ্ঠানে তিনি বলেন, "আমি আর ক্রিকেট খেলব না। এটা আমার জন্য খুব কঠিন একটা বছর ছিল। কিন্তু সোজা ভাষায় বললে, আমি আর কোনও স্তরের ক্রিকেটে অংশ নেব না।"
মাত্র একটি টেস্ট খেলা এই ডানহাতি ব্যাটার আরো বলেন, "এক টেস্ট খেলা অনেক খেলোয়াড়ের তালিকা আছে। দুর্ভাগ্যবশত, আমার ক্রিকেটযাত্রা সেখানেই শেষ।"
২৭ বছর বয়সী পুকোভস্কি ৩৬টি ফার্স্ট ক্লাস ম্যাচে ৪৫.১৯ গড়ে ২,৩৫০ রান করেছেন, যেখানে রয়েছে সাতটি শতক। ২০২০/২১ মৌসুমে সিডনিতে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকে তিনি করেন ৬২ ও ১০ রান।
