বিশ্বকাপ মিস বড় ভুল, সরকারের সিদ্ধান্তে হতাশ সাকিব

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বিশ্বকাপ মিস বড় ভুল, সরকারের সিদ্ধান্তে হতাশ সাকিব

বিশ্বকাপ মিস বড় ভুল, সরকারের সিদ্ধান্তে হতাশ সাকিব

বিশ্বকাপ মিস বড় ভুল, সরকারের সিদ্ধান্তে হতাশ সাকিব

আন্তর্জাতিক ক্রিকেটের বড় মঞ্চ থেকে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে তীব্র আক্ষেপ ঝরালেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না যাওয়ার সিদ্ধান্তকে তিনি সরাসরি ‘বড় ভুল’ হিসেবে দেখছেন, যার দায় তিনি সরকারের ওপরই চাপিয়েছেন।

ভারতের মুম্বাইয়ে ‘ইইউ টি-টুয়েন্টি বেলজিয়াম’-এর জার্সি উন্মোচন অনুষ্ঠানে কথা বলতে গিয়ে সাকিব বাংলাদেশের বিশ্বকাপে না খেলার প্রভাব তুলে ধরেন। ক্রিকেটপ্রেমী দেশের জন্য এমন সিদ্ধান্ত কতটা হতাশাজনক, সেটিও স্পষ্ট করেন তিনি। এ প্রসঙ্গে সাকিব বলেন,

‘আমি মনে করি বাংলাদেশের ক্রিকেটের জন্য এটি একটি বড় ক্ষতি। একটি দেশ হিসেবে আমরা আমাদের খেলোয়াড়দের বিশ্বকাপের ম্যাচ খেলতে দেখতে ভালোবাসি। আমরা একটি ক্রিকেটপ্রেমী দেশ। বাংলাদেশের মতো একটি দেশের বিশ্বকাপে অংশগ্রহণ না করাটা সত্যিই অনেক বড় মিস।’

বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের পেছনে সরকারের ভূমিকা নিয়েও খোলামেলা মন্তব্য করেন এই অলরাউন্ডার। তার মতে, এই সিদ্ধান্ত শুধু ক্রিকেটের ক্ষতিই নয়, ভক্তদের আনন্দ থেকেও বঞ্চিত করেছে। 

সাকিব বলেন, এই সিদ্ধান্ত বাংলদেশের ক্রিকেটপ্রেমী ভক্তদের বিশ্বকাপ উপভোগ থেকে বঞ্চিত করেছে।’

একই অনুষ্ঠানে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও কথা বলেন সাকিব। ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে শেষ টেস্ট খেললেও দেশের মাটিতে বিদায়ী ম্যাচ খেলার ইচ্ছা ছিল তার। তবে সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। তবুও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী সাকিব। সময়ের সঙ্গে পরিস্থিতি বদলাবে বলেই বিশ্বাস তার। 

তিনি বলেন, ‘দেখা যাক কি হয়! আজ হোক বা কাল, পরিস্থিতি ভালো হতে শুরু করবে। সময়ের সঙ্গে সবকিছুই বদলে যায়। তাই, আমি আশাবাদী।’