'বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে হেরে যাবে বাংলাদেশ'
-
1
পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে ইংল্যান্ডের
-
2
জাতীয় দল ও ফিটনেস সবার আগে, নাহিদ রানাকে নিয়ে বিসিবির কড়া অবস্থান
-
3
অভিষেকের বিধ্বংসী ফিফটিতে আফগানিস্তানকে উড়িয়ে ভারতের সহজ জয়
-
4
স্মৃতি-শেফালির জোড়া ফিফটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়
-
5
পাকিস্তানের ম্যাচের ৫০ শতাংশ ফি কর্তন ও ১১ টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট জরিমানা
'বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে হেরে যাবে বাংলাদেশ'
'বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে হেরে যাবে বাংলাদেশ'
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মিশন খুব একটা সহজ হতে যাচ্ছে। তবে এর মাঝেই নাজমুল হোসেন শান্ত'র দলকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ও জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ। এই বিশ্লেষকের মতে, এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে হারবে বাংলাদেশ।
সম্প্রতি সময়ে খুব একটা ছন্দে নেই বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হারতে হয়েছে সিরিজ। প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে টাইগাররা দেখাল অসহায় আত্মসমর্পণ। ব্যর্থতার বৃত্তে আটকে থেকেই বাংলাদেশ আগামী ৮ জুন বিশ্বকাপ অভিযান শুরু করবে লঙ্কানদের বিপক্ষে।
বিশপ মনে করছেন, বিশ্বকাপে বড় অঘটন ঘটাতে পারে নেপাল, নেদারল্যান্ডের মতো দলগুলো। তিনি আরও পরিষ্কার করে বলে দিলেন বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস,
‘আমরা গত কয়েকটি বিশ্বকাপে নতুন দলগুলো বড় দলকে হারাতে দেখেছি। আপনি সম্ভাবনার কথা যদি বলেন, তাহলে আমি বলব বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস।’
‘ছোট দলগুলোর কাছে হারের ঝুঁকি সবচেয়ে বেশি কোন দলের? বাংলাদেশ। আমি নেপালের খেলা দেখতে মুখিয়ে আছি। যেভাবে দেশটির সমর্থকেরা দলটাকে সমর্থন করে, সেটা দারুণ ব্যাপার। দলটার বেশ প্রতিভাও আছে। হয়তো এই টুর্নামেন্টে নয়, কিন্তু কয়েক বছরের মধ্যে দলটা ভালো জায়গায় আসবে।’
সবশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে চমক দেখিয়েছিল নেদারল্যান্ডস। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও টাইগারদের গ্রুপে রয়েছে ডাচরা। তাই মূল পর্বের আগেই বাংলাদেশকে হুমকি দিয়ে রাখল নেদারল্যান্ডস। প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে দিয়েছে নেদারল্যান্ডস।
বিশ্বকাপে একই গ্রুপে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেদারল্যান্ডস। ডি গ্রুপে তাদের সঙ্গী নেপাল ও দক্ষিণ আফ্রিকা। ৮ জুন শ্রীলঙ্কা ম্যাচের পর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১০ জুন। নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ম্যাচ ১৩ জুন সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইন্সে। গ্রুপের শেষ ম্যাচ ১৭ জুন নেপালের বিপক্ষে। সেটাও হবে সেন্ট ভিনসেন্টে।
