পাপুয়া নিউগিনির টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
-
1
পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে ইংল্যান্ডের
-
2
জাতীয় দল ও ফিটনেস সবার আগে, নাহিদ রানাকে নিয়ে বিসিবির কড়া অবস্থান
-
3
অভিষেকের বিধ্বংসী ফিফটিতে আফগানিস্তানকে উড়িয়ে ভারতের সহজ জয়
-
4
পাকিস্তানের ম্যাচের ৫০ শতাংশ ফি কর্তন ও ১১ টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট জরিমানা
-
5
স্মৃতি-শেফালির জোড়া ফিফটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়
পাপুয়া নিউগিনির টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
পাপুয়া নিউগিনির টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাপুয়া নিউগিনি। এটি তাঁদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের মত এবারও পাপুয়া নিউগিনির নেতৃত্ব আসাদ ভালার কাঁধে।
১৫ সদস্যের স্কোয়াডে আসাদ ভালা সহ আছেন ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা ১০ ক্রিকেটার। সেবার রিজার্ভ লিস্টে থাকা জ্যাক গার্ডনারও আছে স্কোয়াডে। সিজে আমিনি আছেন আসাদ ভালার ডেপুটি হিসাবে।
পাপুয়া নিউগিনির টি-টোয়েন্টি স্কোয়াড-
আসাদ ভালা (অধিনায়ক), সিজি আমিনি (সহ অধিনায়ক), আলেই নাও, চাঁদ সোপার, হিলা ভারে, হিরি হিরি, জ্যাক গার্ডনার, জন কারিকো, কাবুয়া ভাগি মোরিয়া, কিপলিং ডোরিগা, লেগা সিয়াকা, নরমান ভানুয়া, স্বমা কামিয়া, সিসি বাউ ও টনি উরা।
