মাহেদী হাসানকে যুক্ত করে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডের দল ঘোষণা
-
1
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
-
2
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কেন উইলিয়ামসন
-
3
নাঈম হাসানকে হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ বিসিবির, তদন্তের দাবি
-
4
নাঈম হাসানের ওপর পুলিশের নির্যাতনের অভিযোগ, ব্যবস্থার দাবি কোয়াবের
-
5
মাহেদী হাসানকে যুক্ত করে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডের দল ঘোষণা
মাহেদী হাসানকে যুক্ত করে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডের দল ঘোষণা
মাহেদী হাসানকে যুক্ত করে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডের দল ঘোষণা
অফ স্পিনার শেখ মাহেদী হাসানকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের দলে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল অনুষ্ঠিত হবে ম্যাচটি। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই শিরোপা নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ।
৩১ বছর বয়সী মাহেদী এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ১১টি ওয়ানডে খেলেছেন। সর্বশেষ তিনি এই প্রতিপক্ষের বিপক্ষেই ২০২৩ সালের নভেম্বর মাসে ভারতের অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপে খেলেছিলেন।
এদিকে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সুস্থ আছেন। তবে তৃতীয় ম্যাচে তার খেলার বিষয়টি চূড়ান্ত করতে আগামীকাল আরও মূল্যায়ন করা হবে বলে জানিয়েছে বিসিবি।
বাংলাদেশ দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, শেখ মাহেদী হাসান।
