অনভিজ্ঞ দল হলেও আত্মবিশ্বাসী অধিনায়ক শাহিন আফ্রিদি
-
1
বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের আম্পায়ার ও ম্যাচ রেফারির তালিকা প্রকাশ
-
2
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা দলে ভারতের চার ক্রিকেটার
-
3
অপ্রতিরোধ্য বুমরাহ, বিশ্বকাপ ফাইনালে ৪ ওভারে ৪ উইকেটের জাদু
-
4
ওয়ানডে সিরিজের আগে উইকেট নিয়ে স্বস্তিতে বাংলাদেশ কোচ
-
5
সিলেট জেলা স্টেডিয়াম বরাদ্দ, স্থানীয় খেলাধুলার অস্তিত্বের প্রশ্ন
অনভিজ্ঞ দল হলেও আত্মবিশ্বাসী অধিনায়ক শাহিন আফ্রিদি
অনভিজ্ঞ দল হলেও আত্মবিশ্বাসী অধিনায়ক শাহিন আফ্রিদি
অনেকটা অনভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। ১৫ সদস্যের দলে ৬ জনের ই এখনো অভিষেক হয়নি ওয়ানডে ফরম্যাটে। পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি সংবাদ সংম্মেলনে এসে জানালেন অভিজ্ঞ না হলেও ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে ক্রিকেটারদের।
শাহিন শাহ আফ্রিদির ভাষ্য, "আমরা যেসব খেলোয়াড় নিয়েছি তারা লিস্ট এ ক্রিকেট খেলেছে এবং পাকিস্তান শাহীনসের হয়েও পারফর্ম করেছে। তারা জানে সামনে কোন ফরম্যাট আসছে। আমাদের জন্য এটা বিশ্বকাপের প্রস্তুতি এবং তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিরিজ।"
শাহিবজাদা ফারহানের এখনো ওয়ানডে ফরম্যাটে অভিষেক না হলেও বাংলাদেশে খেলার অভিজ্ঞতা আছে তার। এবছরেই বিপিএলে তিনি খেলেছেন রাজশাহীর হয়ে।
"শাহিবজাদা এখানে খেলেছে, সাদাকাত খেলেছে। গত বছরও বেশ কয়েকজন খেলোয়াড় খেলেছে। আমার মনে হয় তাদের জন্য মানিয়ে নেওয়া সহজ হবে কারণ তারা এই মাঠে এবং পিচে খেলেছে এবং কন্ডিশন সম্পর্কে জানে। আশা করি তারা তাদের সেরা ক্রিকেট খেলবে।"
মিরপুরের এই উইকেটে ফাস্ট বোলাররা সুবিধা পেতে পারেন বলে মনে করেন শাহিন, "এখন পর্যন্ত যতটুকু মনে হচ্ছে, উইকেটে ফাস্ট বোলারদের জন্য সুবিধা থাকবে। আমি এখনো পুরোপুরি দেখিনি, আবার দেশে টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব।"
রিশাদকে খেলার ব্যাপারে পাকিস্তান অধিনায়ক বলেন, "আমি মনে করি ব্যাটাররা রিশাদকে খুব ভালো করেই চেনে। সম্প্রতি তার বিপক্ষে টি-টোয়েন্টি এবং পিএসএল-এও খেলেছে। তাই আমাদের ব্যাটারদের জন্য খুব বেশি সমস্যা হবে না। তারা পরিস্থিতি অনুযায়ী তাদের স্বাভাবিক খেলাটাই খেলবে।"
