দলের প্রয়োজনে ভালো খেলার চিন্তা করেন মিরাজ
দলের প্রয়োজনে ভালো খেলার চিন্তা করেন মিরাজ
দলের প্রয়োজনে ভালো খেলার চিন্তা করেন মিরাজ
বাংলাদেশ-পাকিস্তান ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচিত হলো আজ। তারপর সংবাদসম্মেলনে এসে সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
২০২৭ সালে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। সেই বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে চান অধিনায়ক, "অবশ্যই আমাদের একটা লক্ষ্য আছে যেহেতু সামনে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ এবং এটা শুরু করতে হবে আমাদের, আমরা বলেছি যে আমাদের এখন থেকেই শুরুটা হয়েছে। আমরা অবশ্যই ওভাবে একটা পরিকল্পনা করছি। যেহেতু এর আগে ওয়ানডে ফরম্যাটটা আমাদের অনেক ভালো একটা ফরম্যাট ছিল এবং আমরা অনেক ফলাফলও পেয়েছি এবং আমাদের একটা ভালো একটা প্যাটার্ন ছিল ওয়ানডে ফরম্যাটে।"
বাংলাদেশ দলে এখন যারা খেলছেন তাদেরকে দায়িত্ব নিয়ে খেলার কথা জানালেন মিরাজ। বিশেষ গুরুত্ব দিলেন ব্যাটিংয়ে। "যারা এখন আছে তাদেরকে দায়িত্ব নিতে হবে। ওয়ানডে ফরম্যাটটা এমন একটা খেলা যেটা আসলে প্রত্যেকটা অবস্থায় মনিয়ে নিতে হবে এবং প্রত্যেকটা অবস্থা কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে এটা প্রত্যেকটা প্লেয়ারের জানাটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাটসম্যানদের বেশি দায়িত্ব নিতে হবে এবং আমার কাছে মনে হয় যে আমরা ওভাবে পরিকল্পনা করছি।"
নিজের সমালোচনা করতে ভুল করেননি ওয়ানডে অধিনায়ক। মিরাজের ভাষ্য, "সবার এক্সপেকটেশন যেটা, আমি অনেক ম্যাচ জেতাবো। আমি জানি সেটা হচ্ছে না। আমি সবসময় চিন্তা করি দলের প্রয়োজনে কিভাবে ভালো খেলা যায়।"
তিনি আরো বলেন, "এই বছর আমাদের অনেক বেশি ওয়ানডে ম্যাচ আছে। আমরা পরিকল্পনাটা ভালোভাবে করতে পারব। প্রত্যেকটা সিরিজ, প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ"
