ফ্লাইট জটিলতা কাটিয়ে দেশে ফিরছে উইন্ডিজ ও প্রোটিয়ারা

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 11 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ফ্লাইট জটিলতা কাটিয়ে দেশে ফিরছে উইন্ডিজ ও প্রোটিয়ারা

ফ্লাইট জটিলতা কাটিয়ে দেশে ফিরছে উইন্ডিজ ও প্রোটিয়ারা

ফ্লাইট জটিলতা কাটিয়ে দেশে ফিরছে উইন্ডিজ ও প্রোটিয়ারা

ভারত থেকে অবশেষে দেশে ফেরার অনুমতি পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার। আইসিসি তাদের যাত্রার সময়সূচি নিশ্চিত করেছে।

জানা গেছে, দুই দল প্রথমে চার্টার ফ্লাইটে যাবে জোহেনার্সবার্গ। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ দল নিজ গন্তব্য সেন্ট জন আন্টিগার উদ্দেশে রওনা দেবে।

এর আগে ইংল্যান্ড শনিবার সন্ধ্যায় মুম্বাই থেকে সরাসরি লন্ডন চলে যায়। শুরুতে ধারণা করা হয়েছিল, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ রোববারই ভারত ছাড়বে। তবে পরে তাদের মঙ্গলবার যাত্রার কথা জানানো হয়।

বিশ্বকাপে সুপার এইট পর্বে ভারতের কাছে হেরে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে ইংল্যান্ড।

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক বিমান চলাচলে বিঘ্ন ঘটায় দলগুলো নির্ধারিত সময়ে ভারত ছাড়তে পারেনি। এ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন সামি হতাশা প্রকাশ করেন। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার কুইনটন ও ডেভিড মিলার অভিযোগ তোলেন, ইংল্যান্ডকে আগে দেশে ফেরার সুযোগ দিয়ে আইসিসি বৈষম্যমূলক আচরণ করেছে।

তবে দেশে ফেরার সময়সূচি নিশ্চিত হওয়ায় এখন স্বস্তিতে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দলের সদস্যরা।