শ্রীলঙ্কা সিরিজের জন্য ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টিয়োন্টি দল ঘোষণা
-
1
পারফর্ম করেও কেন এশিয়ান গেমসে নেই সাব্বির-রুবেল, ব্যাখ্যা দিলেন বিসিবি প্রধান নির্বাচক
-
2
ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গেলেন কুশল মেন্ডিস ও বিনুরা ফার্নান্দো
-
3
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত
-
4
পিসিবির ব্যর্থতায় তামাশার পাত্র পাকিস্তান, বিস্ফোরক নাসের হুসেইন
-
5
প্রিটোরিয়াসের সেঞ্চুরি ও দক্ষিণ আফ্রিকার থ্রিলার জয়
শ্রীলঙ্কা সিরিজের জন্য ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টিয়োন্টি দল ঘোষণা
শ্রীলঙ্কা সিরিজের জন্য ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টিয়োন্টি দল ঘোষণা
শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের পৃথক দুটি দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন উদ্বোধনী ব্যাটার অ্যানিউরিন ডোনাল্ড। অন্যদিকে ওয়ানডে দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন আনক্যাপড পেসার হেনরি ক্রোকম্ব। উরুর চোট কাটিয়ে উভয় স্কোয়াডেই ফিরেছেন অলরাউন্ডার জেমি ওভারটন। তবে ডান পায়ের হাঁটুর চোটে ফিল সল্ট এবং সম্প্রতি হাঁটুতে অস্ত্রোপচার করানোয় জ্যাকব বেথেল এই সিরিজে খেলতে পারছেন না। উভয় ক্রিকেট ফরম্যাটেই ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক
ইংল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড:
হ্যারি ব্রুক (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, টম ব্যান্টন, জস বাটলার, জেমস কোল্স, জর্ডান কক্স, লিয়াম ডসন, অ্যানিউরিন ডোনাল্ড, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রশিদ, জশ টাং।
ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াড:
হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, সনি বেকার, জস বাটলার, জর্ডান কক্স, হেনরি ক্রোকম্ব, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট, জশ টাং।
