বিসিএলে নর্থ ও সাউথ জোনের জয়, সেঞ্চুরি পেয়েছেন আকবর ও আফিফ

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 9 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বিসিএলে নর্থ ও সাউথ জোনের জয়, সেঞ্চুরি পেয়েছেন আকবর ও আফিফ

বিসিএলে নর্থ ও সাউথ জোনের জয়, সেঞ্চুরি পেয়েছেন আকবর ও আফিফ

বিসিএলে নর্থ ও সাউথ জোনের জয়, সেঞ্চুরি পেয়েছেন আকবর ও আফিফ

বিসিএলে আজ পৃথক পৃথক ম্যাচে জয় পেয়েছে নর্থ জোন এবং সাউথ জোন। ইস্ট জোনকে ৫৪ রানে হারিয়েছে নোর্থ জোন এবং সেন্ট্রাল জোনকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে সাউথ জোন। 

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৩৩৫ রানের পাহাড় তোলে নর্থ জোন। দলের হয়ে সর্বোচ্চ ৮৭ বলে ১১১ রানের ইনিংস খেলেন আকবর আলী। তাছাড়া নাজমুল হোসেন শান্ত করেন ৬৮ এবং তানজিদ হাসান তামিম করেন ৫৪ রান। ইস্ট জোনের হয়ে ৪টি উইকেট শিকার করেন সৈয়দ খালেদ আহমেদ। 

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ২ বল হাতে রেখেই ২৮১ রানে গুটিয়ে যায় ইস্ট জোন। মুমিনুল হকের ৮৩ রানের ইনিংস বৃথা যায়। তাছাড়া নাঈম হাসান ৫০ এবং ইয়াসির রাব্বি করেন ৪২ রান। ৪ টি উইকেট শিকার করেন রিশাদ আহমেদ। 

এদিকে দিনের অপর ম্যাচে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে নাঈম শেখের ৬৯,মাহফুজুল রবিনের ৬৩ এবং মুহিদুল অঙ্কনের ৬৭ রানের উপর ভর করে ৭ উইকেটে ২৬৪ রান সংগ্রহ করে সেন্ট্রাল জোন। সাউথ জোনের হয়ে ২টি করে উইকেট শিকার করেন সৌম্য সরকার এবং তানভির ইসলাম।

জবাব দিতে নেমে শুরুতেই গোল্ডেন ডাক মারেন সৌম্য সরকার। আফিফ হোসেনের ৮৬ বলে ১০০ রানের অপরাজিত ইনিংসে ২৭ বল আগেই জয় পায় সাউথ জোন। মোহাম্মদ মিঠুন করেন ৭২ রান।