জিম্বাবুয়ে টেস্টে নেই লিটন, দলে মাহিদুল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
জিম্বাবুয়ে টেস্টে নেই লিটন, দলে মাহিদুল

জিম্বাবুয়ে টেস্টে নেই লিটন, দলে মাহিদুল

জিম্বাবুয়ে টেস্টে নেই লিটন, দলে মাহিদুল

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ দল। চোটের কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মাহিদুল ইসলাম ভূঁইয়াকে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৮ জুন হারারেতে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ।

বিসিবি জানায়, বাঁ পায়ের চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি লিটন। একই চোটের কারণে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি। বিসিবির মেডিকেল বিভাগের মূল্যায়নে বলা হয়েছে, হাতে থাকা সময়ের মধ্যে টেস্টের জন্য ম্যাচ ফিট হওয়া তার পক্ষে কঠিন হবে। এ কারণেই তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লিটনের বদলি হিসেবে জাতীয় দলের টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন ২৭ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার মাহিদুল ইসলাম ভূঁইয়া।