দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের দলে ৮ বিশ্বকাপ ক্রিকেটার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের দলে ৮ বিশ্বকাপ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের দলে ৮ বিশ্বকাপ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের দলে ৮ বিশ্বকাপ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দলে রাখা হয়েছে টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলা অধিনায়ক মিচেল স্যান্টনারসহ মোট আটজন ক্রিকেটারকে। রোববার মাউন্ট মাউঙ্গানুইয়ের বে ওভালে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।

এই সিরিজটি অনুষ্ঠিত হবে ডাবল–হেডার আকারে। নিউজিল্যান্ড নারী দল হোয়াইট ফার্নস ও দক্ষিণ আফ্রিকা নারী দলের ম্যাচের পাশাপাশি একই দিনে পুরুষদের ম্যাচও হবে, ফলে দর্শকরা একই দিনে চারটি দলকে মাঠে দেখতে পাবেন।

বিশ্বকাপ শেষে খেলোয়াড়দের কাজের চাপ কমাতে মূলত দুই ধাপে দল সাজিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। ডেভন কনওয়ে ও লকি ফার্গুসন প্রথম তিন ম্যাচে দলে থাকবেন, আর কাইল জেমিসন, কোল ম্যাককনচি, জিমি নিশাম, বেন সিয়ার্স ও ইশ সোধি পুরো সিরিজে খেলবেন।

এই সিরিজে টি–টোয়েন্টি অভিষেকের সম্ভাবনা রয়েছে ব্যাটার ক্যাটেন ক্লার্ক ও নিক কেলি এবং স্পিনার জেডেন লেনক্সের। সুপার স্ম্যাশে দুর্দান্ত পারফরম্যান্সের পর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ২৬ বছর বয়সী ক্লার্ক। ওই টুর্নামেন্টে ৪৩১ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।

সিরিজের শেষ দুই ম্যাচে দলের নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটার টম ল্যাথাম। সুপার স্ম্যাশে ক্যান্টারবুরি কিংসের হয়ে সর্বোচ্চ রান করার পর টি–টোয়েন্টি দলে ফিরেছেন তিনি।

বিশ্বকাপের পর বিশ্রামের জন্য ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র ও টিম সেইফার্টসহ কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে এই সিরিজে রাখা হয়নি। এছাড়া চোটের কারণে মাইকেল ব্রেসওয়েল, অ্যাডাম মিলনে, উইল ও’রুর্ক ও ব্লেয়ার টিকনারও দলে নেই।

১৫ মার্চ শুরু হয়ে ২৫ মার্চ পর্যন্ত চলবে পাঁচ ম্যাচের এই সিরিজ। ম্যাচগুলো হবে মাউন্ট মাউঙ্গানুই, হ্যামিল্টন, অকল্যান্ড, ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে।

নিউজিল্যান্ড স্কোয়াড: 

মিচেল স্যান্টনার , ক্যাটেন ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, জাক ফাউলকস, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, নিক কেলি, টম ল্যাথাম, জেডেন লেনক্স, কোল ম্যাককনচি, জিমি নিশাম, টিম রবিনসন, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ, ইশ সোধি।