আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেলেন আর্শদীপ সিং

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেলেন আর্শদীপ সিং

আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেলেন আর্শদীপ সিং

আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেলেন আর্শদীপ সিং

আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে ভারতের পেসার আর্শদীপ সিংকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। রোববার আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপর ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালে এই ঘটনা ঘটে।

আইসিসি জানায়, আচরণবিধির ২.৯ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন আর্শদীপ, যেখানে আন্তর্জাতিক ম্যাচে কোনো খেলোয়াড়ের দিকে বা তার আশপাশে অনুপযুক্ত কিংবা বিপজ্জনকভাবে বল বা ক্রিকেট সরঞ্জাম নিক্ষেপের বিষয়টি নিষিদ্ধ করা হয়েছে।

নিউজিল্যান্ডের ইনিংসের ১১তম ওভারে নিজের ফলো থ্রুতে বল কুড়িয়ে নিয়ে আক্রমণাত্মকভাবে থ্রো করেন আর্শদীপ, যা গিয়ে লাগে ব্যাটার ড্যারিল মিচেলের প্যাডে। এই ঘটনার জন্য তার শাস্তিমূলক রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। গত ২৪ মাসে এটি তার প্রথম অপরাধ।

এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন আর্শদীপ, তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

মাঠের আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও অ্যালেক্স ওয়ার্ফ, তৃতীয় আম্পায়ার আলাউদ্দিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক এই অভিযোগ আনেন।

আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল–১ আচরণবিধি ভঙ্গের শাস্তি হিসেবে সর্বনিম্ন আনুষ্ঠানিক সতর্কবার্তা থেকে শুরু করে সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া যেতে পারে।