প্রথম ইনিংস শেষে ২২৮ রানের লিড বাংলাদেশের
প্রথম ইনিংস শেষে ২২৮ রানের লিড বাংলাদেশের
প্রথম ইনিংস শেষে ২২৮ রানের লিড বাংলাদেশের
অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাকফুটে ঠেলে দিয়ে চালকের আসনে বসেছে বাংলাদেশ। সফরকারীদের প্রথম ইনিংসের চমৎকার দলীয় ব্যাটিংয়ে লিডের ব্যবধান ২২৮ ছাড়িয়ে গেছে।
ডারউইনের মারারা স্টেডিয়ামে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ।প্রথম সেশনেই ধাক্কা খায় দল, যখন জশ হ্যাজলউডের তোপে সাজঘরে ফেরেন হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম। তবে একপ্রান্ত আঁকড়ে ধরে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকেন মেহেদী হাসান মিরাজ।
পরে তাসকিন ও মিরাজের এই দুজনের ধৈর্যশীল জুটি বাংলাদেশ দলকে এনে দেয় বিশাল সংগ্রহের ভিত্তি। বাংলাদেশের দলীয় রান ৪০০ ছাড়ায়, মিরাজ করেন ৬৫ রান।
মধ্যাহ্নভোজের বিরতি থেকে ফিরেই জোড়া আঘাত হানেন অজিদের সেরা বোলার জশ হ্যাজলউড। আউট করেন মিরাজ ও শেষ ব্যাটার ইবাদত হোসেনকে। বাংলাদেশের ইনিংস ৪২৬ রানে গুটিয়ে যায়। ১৩৮ ওভার ব্যাট করে ২২৮ রানের বিশাল লিড জমিয়ে নেয় বাংলাদেশ।
তৃতীয় দিনে পড়া সফরকারীদের চারটি উইকেটই একাই পকেটে পুরেছেন অজি তারকা হ্যাজলউড। আর পুরো ইনিংসে নিয়েছেন ৬ উইকেট
