চোটে আয়ারল্যান্ড-ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন নিতিশ রেড্ডি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
চোটে আয়ারল্যান্ড-ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন নিতিশ রেড্ডি

চোটে আয়ারল্যান্ড-ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন নিতিশ রেড্ডি

চোটে আয়ারল্যান্ড-ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন নিতিশ রেড্ডি

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের আগে বড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। চোটের কারণে সফর দুটো থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি। চোটের কারণে অন্তত এক মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন নিতিশ। আগামী আগস্টে সম্ভাব্য শ্রীলঙ্কা সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে তাকে প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে বোর্ডের।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে চোট পান নিতিশ। ধর্মশালায় প্রথম ওয়ানডেতে বোলিং করার সময় বাঁ উরুতে অস্বস্তি অনুভব করেন তিনি। সেই কারণে লখনৌতে দ্বিতীয় ম্যাচে বিশ্রামে রাখা হয় তাকে। তবে চেন্নাইয়ে তৃতীয় ও শেষ ওয়ানডেতে দলে ফিরে ৬ ওভার বল করেন। ম্যাচ শেষে আবারও অস্বস্তি অনুভব করলে মেডিকেল পরীক্ষায় তার চোটের বিষয়টি নিশ্চিত হয়।

নিতিশের অনুপস্থিতিতে ভারতের পেস বোলিং অলরাউন্ড বিভাগের সংকট আরও বেড়েছে। এর আগে একই সফর থেকে ছিটকে গেছেন হার্দিক পান্ডিয়াও। আইপিএল-পরবর্তী কন্ডিশনিং সেশনে পায়ের পুরোনো চোট বেড়ে যাওয়ায় এখনও মাঠে ফেরার সময়সূচি নির্ধারণ করা হয়নি তার।

নিতিশের পরিবর্তে দলে কাউকে অন্তর্ভুক্ত করা হলে সূর্যাংশ শেডগে বিবেচনায় থাকতে পারেন। সম্প্রতি শ্রীলঙ্কায় ‘এ’ দলের ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে নজর কাড়লেও বল হাতে তেমন সফল ছিলেন না তিনি। এছাড়া শিবম দুবে ও হর্ষিত রানাও বিকল্প হিসেবে আলোচনায় রয়েছেন, যদিও তারা যথাক্রমে মূলত ব্যাটার ও বোলার।

আগামী ২৬ ও ২৮ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। এরপর ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবে দলটি। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এটাই হবে ভারতের প্রথম টি-টোয়েন্টি সিরিজ, যেখানে নেতৃত্ব দেবেন নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ার।