১৩ বছর পর জাতীয় দলের সঙ্গে জিম্বাবুয়ে যাচ্ছেন আশরাফুল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
১৩ বছর পর জাতীয় দলের সঙ্গে জিম্বাবুয়ে যাচ্ছেন আশরাফুল

১৩ বছর পর জাতীয় দলের সঙ্গে জিম্বাবুয়ে যাচ্ছেন আশরাফুল

১৩ বছর পর জাতীয় দলের সঙ্গে জিম্বাবুয়ে যাচ্ছেন আশরাফুল

দীর্ঘ ১৩ বছর পর আবারও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তবে এবার খেলোয়াড় হিসেবে নয়, জাতীয় দলের ব্যাটিং কোচের নতুন ভূমিকা নিয়ে দেশ ছাড়ছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে আশরাফুল নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো- 

"১৩ বছর পর আবার বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে জিম্বাবুয়ে সফরে যাচ্ছি।

সর্বশেষ ২০১৩ সালে জিম্বাবুয়েতেই জাতীয় দলের হয়ে খেলোয়াড় হিসেবে আমার শেষ আন্তর্জাতিক সিরিজ খেলেছিলাম। আমার আন্তর্জাতিক ক্রিকেট যাত্রার শুরুটাও হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে জিম্বাবুয়ের মাটিতে, আর আজ এত বছর পর আবার সেই জিম্বাবুয়েতে ফিরছি—তবে এবার বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে।

গত ৭ মাস ধরে দেশের মাটিতে দলের সঙ্গে কাজ করেছি। সব হোম সিরিজ শেষে এবার প্রথমবারের মতো কোচ হিসেবে বিদেশ সফরে যাচ্ছি।

ক্রিকেট সত্যিই দারুণ যেখান থেকে অনেক স্মৃতি তৈরি হয়েছে, সেখানেই আবার নতুন এক দায়িত্ব নিয়ে ফেরা।

সবাই আমার জন্য দোয়া করবেন, আর বাংলাদেশ দলের জন্যও দোয়া করবেন।"