দেশে ফিরে খেলার সুযোগ নেই সাকিবের- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
-
1
চেষ্টা করেছি বলের মেরিট অনুযায়ী খেলার- মিরাজ
-
2
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ সমতায় ফেরাল পাকিস্তান
-
3
পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে জো রুটদের নতুন অধ্যায় ৩ নম্বরে জর্ডান কক্স
-
4
আঘাত পেয়ে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে অনুপস্থিত গিল, নেতৃত্বের দায়িত্বে রাহুল
-
5
বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে অজি পেসারের নতুন কৌশল
দেশে ফিরে খেলার সুযোগ নেই সাকিবের- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
দেশে ফিরে খেলার সুযোগ নেই সাকিবের- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
জাতীয় দলের হয়ে ঘরের মাঠে সাকিব আল হাসানের বিদায়ী টেস্ট খেলার আশা একপ্রকার ভেস্তে গেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক সাংসদ সাকিবের ভূমিকা ও সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রীর ভার্চুয়াল কনফারেন্সে অংশ নেওয়ার প্রেক্ষাপটে অলরাউন্ডার সাকিবের জাতীয় দলে প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনা দেখছে না সরকার।
আন্তর্জাতিক ক্রীড়ামাধ্যম ক্রিকবাজ-কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে সাকিবের ফেরার সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 'সাকিবের দেশে ফিরে খেলার সরাসরি সম্ভাবনা প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী সাফ জানিয়ে দেন ‘তার দেশে ফিরে খেলার কোনো সুযোগ নেই।’
প্রতিমন্ত্রী জানান, সাকিব আন্তর্জাতিক অ্যাথলেট হিসেবে সর্বজনীন সমর্থন পেলেও রাজনৈতিক পথ বেছে নেওয়ায় পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটেছে। এখন আর তাকে কেবল খেলোয়াড় হিসেবে দেখার সুযোগ নেই।
ক্রীড়াবিদ থেকে রাজনৈতিক পরিচয়ে চলে আসার পরিণতি তুলে ধরে তিনি বলেন ‘একজন ক্রিকেটার হিসেবে যে অবস্থানে তিনি ছিলেন, সেখান থেকে সরে গিয়ে যখন রাজনৈতিক পরিচয় বেছে নিয়েছেন, তখন আমার মনে হয় না তার দেশে ফিরে আসার কোনো সুযোগ আছে। দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।’
প্রতিমন্ত্রী আরো উল্লেখ করেন, ইতিপূর্বে সাকিবের বিষয়ে ক্রিকেট প্রশাসন ও সরকার যথেষ্ট সহনশীলতা দেখালেও বর্তমান রাজনৈতিক পদক্ষেপে সেই অবস্থান বদলাতে বাধ্য হয়েছে।
কেন সাকিবের জাতীয় দলে ফেরা সম্ভব নয়, তার কড়া ব্যাখ্যা দিয়ে প্রতিমন্ত্রী যোগ করেন: ‘একজন খেলোয়াড় হিসেবে আমি এবং অন্য সবাই তার বিষয়টি নিয়ে অনেক সহনশীল ছিলাম। কিন্তু এখন তার ফেরার জন্য কোনো ব্যবস্থা করার সুযোগ আছে বলে মনে করি না। তিনি স্বৈরাচারদের মঞ্চে উঠে তাদের সঙ্গে দাঁড়িয়েছেন। তাই তার দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ নেই।’
