নো-লুক স্কুপে শামীম ঝড়, সিরিজ নির্ধারণীর আগে আলোচনায় সেই ছক্কা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
নো-লুক স্কুপে শামীম ঝড়, সিরিজ নির্ধারণীর আগে আলোচনায় সেই ছক্কা

নো-লুক স্কুপে শামীম ঝড়, সিরিজ নির্ধারণীর আগে আলোচনায় সেই ছক্কা

নো-লুক স্কুপে শামীম ঝড়, সিরিজ নির্ধারণীর আগে আলোচনায় সেই ছক্কা

চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে শামীম পাটোয়ারীর এক অভিনব শট ঘিরে তৈরি হয়েছে তুমুল আলোচনা। নো-লুক স্কুপে উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে হাঁকানো সেই দৃষ্টিনন্দন ছক্কা এখনও ক্রিকেটপ্রেমীদের আলোচনার কেন্দ্রে। বৃষ্টিতে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় মিরপুরে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় টি-টোয়েন্টিই এখন সিরিজ নির্ধারণী ম্যাচে রূপ নিয়েছে। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে নিজের সেই আলোচিত শট নিয়ে কথা বলেন শামীম।

সংবাদ সম্মেলনে নিজের ব্যাটিং স্টাইল ও উদ্ভাবনী শট খেলার প্রবণতা নিয়ে খোলামেলা ব্যাখ্যা দেন তিনি। শামীম স্পষ্ট করে জানান, শটটির নির্দিষ্ট কোনো নাম তিনি নিজেও জানেন না, তবে এটি তার নিয়মিত অনুশীলনের অংশ। তিনি বলেন, ‘আসলে শটটার নাম তো আমি জানি না, সত্যি কথা বলতে। আর এইটা আমি সবসময় প্র্যাকটিস করি নেটের মধ্যে। কারণ আমি জানি যখন ব্যাটিংয়ে আমি নামি, ইমপ্রোভাইজ শট খেলতে আমি খুব পছন্দ করি। সো আমি এগুলা প্র্যাকটিস করি সবসময়।’

মাঠে নামার পর নির্দিষ্ট জোন বিশেষ করে ফাইন লেগ অঞ্চলে খেলার পরিকল্পনা প্রসঙ্গে শামীম তার কৌশলগত দৃষ্টিভঙ্গির কথাও তুলে ধরেন। প্রতিপক্ষের ফিল্ড সেটআপ অনুযায়ী কীভাবে তিনি সুযোগ তৈরি করেন, সেটিও ব্যাখ্যা করেন তিনি। তার ভাষায়, ‘চিন্তাধারা বলতে…আসলে আমি যখন ব্যাটিংয়ে নামি, ফিল্ডিং সেটআপটা একটু ডিফারেন্ট থাকে। সো এইটা বেনিফিট আর কি!’

এছাড়া ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের সঙ্গে অনুশীলনে সেই বিশেষ শট নিয়ে কোনো আলাদা কাজ করেছেন কি না এমন প্রশ্নের জবাবেও স্বাভাবিক ভাবেই উত্তর দেন শামীম। ম্যাচের মতোই অনুশীলনেও নিজের আক্রমণাত্মক মানসিকতা ধরে রাখার দিকেই জোর দিচ্ছেন তিনি। শামীম বলেন, ‘তেমন কিছু না নরমালি। কারণ ম্যাচে যেভাবে ব্যাটিং করি জাস্ট ইনটেন্টটা ধরে রাখার জন্য সো ওইটাই প্র্যাকটিস করছি।’