চেষ্টা করেও দলকে জেতাতে পারলেন না শানাকা, ম্যাচ জিতেও বাদ পাকিস্তান

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
চেষ্টা করেও দলকে জেতাতে পারলেন না শানাকা, ম্যাচ জিতেও বাদ পাকিস্তান

চেষ্টা করেও দলকে জেতাতে পারলেন না শানাকা, ম্যাচ জিতেও বাদ পাকিস্তান

চেষ্টা করেও দলকে জেতাতে পারলেন না শানাকা, ম্যাচ জিতেও বাদ পাকিস্তান

জয়ের জন্য শেষ ওভারে শ্রীলঙ্কার দরকার ছিলো ২৮ রান, ব্যাটিংয়ে দাসুন শানাকা। শাহিন শাহ আফ্রিদির প্রথম বলেই চার মারলেন। তার পরের ৩ বলে হ্যাটট্রিক ছক্কা। প্রায় অসম্ভব ম্যাচকে সম্ভবের দ্বারপ্রান্তে নিয়ে গেলেন শানাকা। জয়ের জন্য তখন ও দরকার ২ বলে ৬ রান। তবে আফ্রিদির পরের ২ বলে কোনো রান নিতে পারননি শানাকা। ফলাফল ৫ রানে পরাজয়। অবশ্য ম্যাচ জিতেও শেষ চারে পৌছাতে পারেনি পাকিস্তান। নেট রান রেটে পিছিয়ে থেকে সুপার এইট থেকেই বিদায় নিতে হচ্ছে পাকিস্তানকে।

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। শ্রীলঙ্কার বোলারদের উপর চড়াও হয়ে দারুন ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার শাহিবজাদা ফারহান এবং ফাখার জামান। পাওয়ার প্লে থেকে আসে ৬৪ রান।

দলীয় ১৭৬ রানে দুশমান্ত চামিরার বলে ফাখার আউট হলে প্রথম উইকেটের পতন ঘটে পাকিস্তানের। ৪২ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮৪ রানের ইনিংস খেলে বিদায় নেন ফাখার। অপর প্রান্তে তখন ও ব্যাটিংয়ে ফারহান।

দিলশান মাদুস্কা ও দাসুন শানাকা পরপর কয়েকটি উইকেট তুলে নিলেও রানের গতি থামেনি ফারহানের ব্যাটিংয়ে। শতক তুলে নিয়ে ৬০ বলে ১০০ রানের ইনিংস খেলে মাদুস্কার বলে আউট হন তিনি। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ২১২ রান তোলে পাকিস্তান।

শ্রীলঙ্কার হয়ে ৩টি উইকেট নেন মাদুস্কা, ২ টি দেন শানাকা

২১৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে নাসিম শাহের আক্রমণে শুরুতেই ফেরেন পাথুম নিশাঙ্কা। কামিল মিসরা এবং চারিথ আসালাঙ্কাকে ফিরিয়ে জোড়া উইকেট শিকার করেন আবরার আহমেদ। 

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ার পর দলের হাল ধরেন পাভান রাথনায়েক। ১০৫ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা। তখন কিছুটা আশা জাগিয়ে ব্যাটিংয়ে পাভানকে সঙ্গ দেন দাসুন শানাকা।

৩৭ বলে ৫৮ করে আউট হন পাভান। শানাকা অপরাজিত থাকেন ৩১ বলে ৭৬ রানের ইনিংস খেলে। পাকিস্তানের হয়ে ৩টি উইকেট শিকার করে আবরার আহমেদ।