কিউইদের ৯১ রানে আটকে ৭ উইকেটের জয় দক্ষিণ আফ্রিকার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 9 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
কিউইদের ৯১ রানে আটকে ৭ উইকেটের জয় দক্ষিণ আফ্রিকার

কিউইদের ৯১ রানে আটকে ৭ উইকেটের জয় দক্ষিণ আফ্রিকার

কিউইদের ৯১ রানে আটকে ৭ উইকেটের জয় দক্ষিণ আফ্রিকার

মাউন্ট মাউঙ্গানুইয়ে অনুষ্ঠিত সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে দারুণ সূচনা করেছে দক্ষিণ আফ্রিকা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়ারা খুব একটা ঝুঁকি না নিয়েই জয় নিশ্চিত করে।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে কিউই ব্যাটাররা বড় কোনো জুটি গড়তে পারেননি। দলীয় ২১ রানেই সিঙ্গেল ডিজিটে বিদায় নেয় প্রথম ৪ ব্যাটার। 

মিডল অর্ডারেও তেমন প্রতিরোধ গড়ে উঠেনি। অধিনায়ক মিচেল স্যান্টনার করেন ১৫ রান।দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন জেমস নিশাম।নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নিউজিল্যান্ড শেষ পর্যন্ত ১৪.৩ ওভারে ৯১ রানে অলআউট হয়ে যায়।

দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে দারুণ পারফরম্যান্স করেন নাকোবানি মোকেয়না। তিনি ৩ উইকেট নেন। এছাড়া জোরাল্ট কোয়েটজি, কেশব মহারাজ ও অটনিয়েল বার্টম্যান দুটি করে উইকেট শিকার করেন।

৯২ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকাও শুরুতে কিছুটা সতর্ক ছিল। ওপেনার টনি জি জর্জি ফেরেন ২ রান করে। আরেক ওপেনার কনর ইস্টারহুইজেন করেন ৪৫ রান।

জেসন স্মিথ ১০ এবং ডিয়ান ফরেস্টার করেন ১৬ রান। মাত্র ১৬.৪ ওভারে সহজেই জয় তুলে প্রোটিয়ারা।

এই জয়ের ফলে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।