ফরচুন বরিশালের জার্সিতে বিপিএল মাতাবেন নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনে
-
1
চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে ফিরলেন লিটন দাস
-
2
ফ্লেমিংয়ের ওপর আস্থা, ইংলিশ কোচিং কাঠামো নিয়ে হতাশ ভন
-
3
অধিনায়কত্ব ছাড়লেন স্কট এডওয়ার্ডস, নেদারল্যান্ডসের নতুন অধিনায়ক বাস ডি লিডে
-
4
দক্ষিণ আফ্রিকার পেস তোপে গুঁড়িয়ে বাংলাদেশ ইমার্জিং, শুরুতেই হার ত্রিদেশীয় সিরিজে
-
5
গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন অ্যামাজন ওয়ারিয়র্স
ফরচুন বরিশালের জার্সিতে বিপিএল মাতাবেন নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনে
ফরচুন বরিশালের জার্সিতে বিপিএল মাতাবেন নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনে
বিপিএলের প্লে-অফ পর্বে ফরচুন বরিশালের হয়ে খেলবেন নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনে। গেল রাতে ঢাকা ক্যাপিটালসকে রেকর্ড ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে বরিশাল, নিশ্চিত হয়েছে প্রথম কোয়ালিফায়ারে খেলাও।
প্রায় শেষের দিকে বিপিএলের প্রথম রাউন্ড। এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। প্লে-অফকে সামনে রেখে তারকা ক্রিকেটারদের দলে ভেড়ানো পথে হাঁটছে ফ্রাঞ্চাইজিগুলো। নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে বরিশাল ফ্র্যাঞ্চাইজির।
ম্যাচশেষে অধিনায়ক তামিম সংবাদ সম্মেলনে এলে জিজ্ঞেস করা হয় প্লে-অফে তাদের স্কোয়াড কেমন হবে। নতুন সাইনিং
ইস্যুতে তামিম বলেন, 'আমরা একটা সাইনিং করেছি। অ্যাডাম মিলনে, ফাস্ট বোলার নিউজিল্যান্ড থেকে।'
'১-২ জনের সাথে কথা বলছে। সমস্যা হলো ওরা যেদিন ফ্রি হবে আসতে আসতে ৩ তারিখ বিকাল পাঁচটা বেজে যাবে। এদিক থেকে একটু চ্যালেঞ্জ। তবে আমি ব্যক্তিগতভাবে সেটআপ পরিবর্তনের পক্ষে নই। দল ভালো খেলছে। যে জায়গায় শক্তি বাড়ানো দরকার তাই করব। দলে বড় কোনো পরিবর্তন দেখবেন না।'
