জোনাথন ট্রটকে ২০২৫ সালের শেষ পর্যন্ত রাখছে আফগানিস্তান
-
1
পিএসএলের নিষেধাজ্ঞা ঘিরে বিতর্ক, মুজারাবানির পক্ষে এজেন্টের কঠোর প্রতিক্রিয়া
-
2
নাহিদ রানার আগুনে স্পেল, নিউজিল্যান্ড থেমে যায় ১৯৮ এ
-
3
১ বছরের জন্য পিএসএলে নিষিদ্ধ দাসুন শানাকা
-
4
শারমিনের ব্যাটে লড়াই জয়, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
-
5
সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের দাপুটে জয়, সমতায় ফিরল লড়াই
জোনাথন ট্রটকে ২০২৫ সালের শেষ পর্যন্ত রাখছে আফগানিস্তান
জোনাথন ট্রটকে ২০২৫ সালের শেষ পর্যন্ত রাখছে আফগানিস্তান
জোনাথন ট্রটের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। নতুন করে আরো এক বছর আফগানিস্তানের হেড কোচের দায়িত্ব পালন করবেন ট্রট। যার ফলে, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ট্রটকে পাচ্ছে আফগান খেলোয়াড়রা।
আফগানিস্তানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে জোনাথন ট্রটের অধীনে একের পর এক সাফল্য পেয়েছে দলটি। ওয়ানডে বিশ্বকাপে ভালো করার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে সেমিফাইনাল। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সাফল্য পেতে ট্রটের মেয়াদ বাড়িয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
সর্বপ্রথম ২০২২ সালে ১৮ মাসের চুক্তিতে আফগানিস্তানের কোচ হয়েছিলেন জোনাথন ট্রট। তারপর জানুয়ারিতে ১ বছরের জন্য চুক্তি নবায়ন করে দুই পক্ষ।
তবে নতুন মেয়াদের প্রথম সিরিজেই পূর্ণ দায়িত্বে থাকছে না তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে পরের সিরিজে কেবল ওয়ানডে ফরম্যাটেই দেখা যাবে তাকে। বাকি ফরম্যাটে হামিদ হাসান থাকবেন হেড কোচ এবং নওরোজ মঙ্গলকে দেখা যাবে সহকারী কোচের ভূমিকায়।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড জনাথন ট্রটকে আফগানিস্তানের সাথে তার পরের বছরের কাজের জন্য শুভকামনা জানায় কারণ তিনি আফগানিস্তান ক্রিকেটকে বিশ্ব মঞ্চে আরও উন্নত করার চেষ্টা করছেন।
