সালমা রাজ্জাকের মৃত্যুতে বিসিবির শোক
-
1
পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে ইংল্যান্ডের
-
2
জাতীয় দল ও ফিটনেস সবার আগে, নাহিদ রানাকে নিয়ে বিসিবির কড়া অবস্থান
-
3
অভিষেকের বিধ্বংসী ফিফটিতে আফগানিস্তানকে উড়িয়ে ভারতের সহজ জয়
-
4
পাকিস্তানের ম্যাচের ৫০ শতাংশ ফি কর্তন ও ১১ টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট জরিমানা
-
5
স্মৃতি-শেফালির জোড়া ফিফটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়
সালমা রাজ্জাকের মৃত্যুতে বিসিবির শোক
সালমা রাজ্জাকের মৃত্যুতে বিসিবির শোক
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ব্যাটসম্যান ও সাবেক জাতীয় নির্বাচক জাহিদ রাজ্জাক মাসুমের মা সালমা রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার সন্ধ্যায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সালমা রাজ্জাক। রোববার বিসিবির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক শোকবার্তায় তার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করা হয়।
শোকবার্তায় বিসিবি সালমা রাজ্জাকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানায়।
