মুস্তাফিজ, রানাকে দেয়া এনওসি প্রত্যাহার করেছে বিসিবি
-
1
ইংল্যান্ড টেস্ট দলের পরবর্তী প্রধান কোচ হচ্ছেন স্টিফেন ফ্লেমিং
-
2
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন আজিঙ্কা রাহানে
-
3
সাংবাদিকদেরই প্রশ্ন করলেন শান্ত, তারপর জানালেন অস্ট্রেলিয়া সফরের লক্ষ্য
-
4
অলরাউন্ড সাকিব ও হৃদয়ের কার্যকর ইনিংসে ক্যান্ডির বিরুদ্ধে জাফনার জয়
-
5
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে জোহানেসবার্গ বা কেপটাউনে
মুস্তাফিজ, রানাকে দেয়া এনওসি প্রত্যাহার করেছে বিসিবি
মুস্তাফিজ, রানাকে দেয়া এনওসি প্রত্যাহার করেছে বিসিবি
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষে জাতীয় দলের দুই পেসার মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানাকে নিয়ে আপডেট জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলের মেডিকেল স্টাফের পরামর্শে মুস্তাফিজুর রহমানের অবস্থা পর্যালোচনা করা হয়েছে। তাকে দ্রুত একটি স্ক্যান করানো হবে, যার ভিত্তিতে পরবর্তী চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম শুরু হবে বিসিবির মেডিকেল দলের তত্ত্বাবধানে।
এই পরিস্থিতিতে মুস্তাফিজকে দেওয়া আগের ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) প্রত্যাহার করেছে বিসিবি। ফলে তিনি আর পিএসএলের বাকি অংশে অংশ নিতে পারবেন না।
অন্যদিকে, তরুণ পেসার নাহিদ রানাকেও পিএসএলে খেলার জন্য ছাড়পত্র দেওয়া হচ্ছে না। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে তাকে প্রস্তুতির জন্য সময় দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
আসন্ন গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজকে ঘিরে খেলোয়াড়দের ফিটনেস ও প্রস্তুতিকে অগ্রাধিকার দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
