বিসিবিকে যে পরামর্শ দিলেন তামিম ইকবাল
-
1
চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে ফিরলেন লিটন দাস
-
2
ফ্লেমিংয়ের ওপর আস্থা, ইংলিশ কোচিং কাঠামো নিয়ে হতাশ ভন
-
3
অধিনায়কত্ব ছাড়লেন স্কট এডওয়ার্ডস, নেদারল্যান্ডসের নতুন অধিনায়ক বাস ডি লিডে
-
4
দক্ষিণ আফ্রিকার পেস তোপে গুঁড়িয়ে বাংলাদেশ ইমার্জিং, শুরুতেই হার ত্রিদেশীয় সিরিজে
-
5
গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন অ্যামাজন ওয়ারিয়র্স
বিসিবিকে যে পরামর্শ দিলেন তামিম ইকবাল
বিসিবিকে যে পরামর্শ দিলেন তামিম ইকবাল
বিপিএল নিয়ে হচ্ছে অনেক আলোচনা- সমালোচনা। মানহীনতার পাশাপাশি পারিশ্রমিক ইস্যুতে এত তিক্ততা ছড়িয়েছে তাতে পরের আসর আয়োজন করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বিসিবির জন্য। বিপিএলের ১০ টা আসর পেরিয়ে গেলেও কেনো এখনো সমস্যার কার্যকর সমাধান হচ্ছে না? বিসিবি কি তার দায় এড়াতে পারে? ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের মতে বিপিএলের হাজারটা অনিয়মের জন্য ফ্রাঞ্চাইজি গুলোর পাশাপাশি দায় আছে বিসিবিরও।
সংবাদসম্মেলনে পারিশ্রমিক ইস্যুতে ফ্রাঞ্চাইজি নির্বাচনে বিসিবির অদূরদর্শিতার সমালোচনা করে বলেন, "যখন ফ্র্যাঞ্চাইজি নিচ্ছেন খুব সতর্ক হওয়া উচিৎ, কাকে দল দিচ্ছেন কাকে দল দিচ্ছেন না। দিনশেষে একটা দল যদি খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে না পারে। অতীতে এমন হয়েছে ৫০ শতাংশ বাকি, শেষপর্যন্ত দর কষাকষি করে ২৫ শতাংশ দিয়ে খুশি হয়ে চলে যায়। দোষ তো খেলোয়াড়দের না। ওরা তো ১৬ ম্যাচ ভালো করে। দোষ হলে ফ্র্যাঞ্চাইজি ও বিসিবির। ওরা এই দর কষাকষি কেন খেলোয়াড়দের সাথে করে? এখনও শেষ হয়নি। আশা করি সমাধানের চেষ্টা করবেন।"
সঠিক ফ্রাঞ্চাইজিতে দল না দিলে কি কি সমস্যা হতে পারে তা জানিয়ে তামিম বলেন,"এটা শুধু বিপিএলকেই ছোট করে না। দেশের ব্যাপারেও বাজে বার্তা দেয়। অনেক বিদেশি ক্রিকেটার আসতে চায়। এসব হলে সমস্যা হয়ে যায়। ফ্র্যাঞ্চাইজি ঠিকঠাক বেছে নেওয়া সবচেয়ে জরুরী।"
বিপিএলে ড্রাফটের বাইরে ডিরেক্ট সাইনিংয়ের ক্ষেত্রে তেমন কোনো নিয়ম রাখা হয়নি। ফ্রাঞ্চাইজি গুলোই খেলোয়াড়দের সাথে দুই পক্ষের সমঝোতায় চুক্তি করে। এখানে বিসিবির কোনো হাত নেই। তবে তামিম ইকবালের মতে ডিরেক্ট সাইনিংয়ের ক্ষেত্রে ও এমন চুক্তি রাখা উচিৎ যেখানে বিসিবিকেও জানাতে হবে।
"ড্রাফটের বাইরে কেউ সাইনিং করলে এটারও যেন একটা চুক্তি থাকে, একটা আমি নিজের কাছে রাখব একটা বিসিবিকে দিব একটা ফ্র্যাঞ্চাইজি রাখবে। অন্তত বিসিবি জানবে আমি কত পাচ্ছি। এ জিনিসটা করলে এসব সমস্যা হবে না। এই টুর্নামেন্টে হিউজ পটেনশিয়াল। আমরা কাজগুলো ঠিকঠাক করছি না।"
