ম্যাচ খেলার আগেই বিপিএল থেকে ঢাকার বিদায়
-
1
পাকিস্তানের ভারতবিরোধী বিশ্বকাপ বয়কট, সাবেক ক্রিকেটারদের উত্তেজনা ও উদ্বেগ
-
2
জাহানারা আলমের অভিযোগের তদন্ত শেষ, প্রতিবেদন জমা বিসিবিতে
-
3
টম ব্যান্টনের অর্ধশতক, ইংল্যান্ডের ছয় উইকেটের জয়
-
4
শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে কামিন্দু মেন্ডিস, বাদ ধনঞ্জয়া
-
5
এখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করাই উচিত- বিশ্বকাপ প্রসঙ্গে জ্যোতি
ম্যাচ খেলার আগেই বিপিএল থেকে ঢাকার বিদায়
ম্যাচ খেলার আগেই বিপিএল থেকে ঢাকার বিদায়
চিটাগং কিংস দুপুরের ম্যাচে রংপুর রাইডার্সকে হারাতেই বিপিএল থেকে বাদ ঢাকা ক্যাপিটালস। কোনো সমীকরণ ছাড়াই ঢাকার খেলোয়াড়রা আজ লড়াইয়ে নামছে ফরচুন বরিশালের বিরুদ্ধে। টসে হেরে আগে ব্যাটিংয়ে নামছে লিটন দাস, তানজিদ তামিমরা।
রংপুর রাইডার্সের পর দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে ফরচুন বরিশাল। এই ম্যাচে ঢাকাকে হারাতে পারলে বর্তমান চ্যাম্পিয়নরা আর কোনো সমীকরণ ছাড়াই শীর্ষে দুইয়ে থাকবে।
আজ দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে প্লে-অফের টিকিট প্রায় চিটাগং কিংসের হাতে। বিপরীতে, বিদায় নিশ্চিত হয়ে গেছে ঢাকা ক্যাপিটালসের। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলা ঢাকার জয় কেবল তিনটিতে। বাকি দুই ম্যাচের দু'টিতেই জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১০'এ।
এখন চার নম্বরে থাকা দুর্বার রাজশাহীর পয়েন্টই ১২, অর্থাৎ ম্যাচে নামার আগেই ঢাকার শেষ প্লে-অফে খেলার আশা। সিলেট স্ট্রাইকার্সের পর দ্বিতীয় দল হিসেবে বিপিএল থেকে ছিটকে গেল ঢাকা। তাই আজকের ম্যাচ ও পরের বাকি এক ম্যাচ তাদের জন্য কেবলই নিয়মরক্ষার।
ঢাকা ক্যাপিটালস একাদশ-
তানজিদ হাসান তামিম, লিটন দাস (উইকেটকিপার), মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, রিয়াজ হাসান, থিসারা পেরেরা (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রন্সফোর্ড বিটন।
ফরচুন বরিশাল একাদশ-
তামিম ইকবাল (অধিনায়ক), রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, ডেভিড মালান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, এবাদত হোসেন, ফাহিম আশরাফ, মোহাম্মদ নবী, তানভীর ইসলাম, জেমস ফুলার।
