জাতীয় দলে ডাক পেয়ে আবেগঘন বার্তা রিপন মন্ডলের
-
1
ইংল্যান্ড টেস্ট দলের পরবর্তী প্রধান কোচ হচ্ছেন স্টিফেন ফ্লেমিং
-
2
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন আজিঙ্কা রাহানে
-
3
সাংবাদিকদেরই প্রশ্ন করলেন শান্ত, তারপর জানালেন অস্ট্রেলিয়া সফরের লক্ষ্য
-
4
অলরাউন্ড সাকিব ও হৃদয়ের কার্যকর ইনিংসে ক্যান্ডির বিরুদ্ধে জাফনার জয়
-
5
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে জোহানেসবার্গ বা কেপটাউনে
জাতীয় দলে ডাক পেয়ে আবেগঘন বার্তা রিপন মন্ডলের
জাতীয় দলে ডাক পেয়ে আবেগঘন বার্তা রিপন মন্ডলের
প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন তরুন পেসার রিপন মন্ডল। বিপিএল এবং ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডের জন্য ঘোষিত দলে আছেন রিপন মন্ডল।
বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেয়ে আবেগে আপ্লুত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন রিপন। তার বার্তাটি হুবহু তুলে ধরা হলো-
"আমার সন্তানের হাসিমুখই বলে দেয়, আমার আর আমার পরিবারের সবার জন্য আজকের দিনটা কতটা আনন্দের। এই আনন্দ যতদিন ক্রিকেট খেলব, ততোদিনই আমার পরিবারের সবার চোখেমুখে দেখতে চাই। আল্লাহ আমাকে যেন সেই তৌফিক দান করেন। আমিন।
আগেও একবার বলেছিলাম, আজ আবারও বলতে চাই-
আপনারা যখন আমার প্রশংসা করেন আমি অনুপ্রাণিত হই, আমার ভালো লাগে। যখন সমালোচনা করেন, আমি বুঝতে পারি কোথাও কিছু একটা ঠিক হচ্ছে না। আমি তখন পরিশ্রম করা বাড়িয়ে দেই, নিজের উন্নতির জন্য আরও বেশি চেষ্টা করা শুরু করি। আমি যা কিছু, আমার যা কিছু, সবকিছুর পেছনে আপনারাই। আলহামদুলিল্লাহ
আজকের দিনে বলতে চাই, আমি ভালো করলে যেমন প্রশংসা করেন, আমি খারাপ করলে সমালোচনাও করবেন প্লিজ। যৌক্তিক সমালোচনা। যেই সমালোচনা আমার ভুলটা ধরিয়ে দেবে কিংবা আমায় অনুভব করাবে এরপর কিভাবে নিজেকে প্রস্তুত করা উচিত। আমার পরিবারও তাই করে, ভুল হলে ধরিয়ে দেয়, সবকিছুতেই সাপোর্ট করে না। আপনারাও আমার পরিবার, আর এই কথাটা কখনোই মিথ্যে হয়ে যাবে না ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন।"
