বিসিবির বিশেষ এক্সিবিশন ম্যাচে সাবেক তারকারা মাঠে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 14 মিনিট আগে
বিসিবির বিশেষ এক্সিবিশন ম্যাচে সাবেক তারকারা মাঠে

বিসিবির বিশেষ এক্সিবিশন ম্যাচে সাবেক তারকারা মাঠে

বিসিবির বিশেষ এক্সিবিশন ম্যাচে সাবেক তারকারা মাঠে

স্বাধীনতা দিবসের আনন্দ আরও উজ্জ্বল করবে একটি বিশেষ ক্রিকেট ম্যাচ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করেছে ‘ইন্ডিপেনডেন্স ডে এক্সিবিশন ক্রিকেট ম্যাচ ২০২৬’, যেখানে মুখোমুখি হবে লাল দল এবং সবুজ দল।

আগামীকাল ২৬ মার্চ সকাল ১০টা ৩০ মিনিটে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রদর্শনী ম্যাচ। ম্যাচের জন্য দুই দলের স্কোয়াড ইতিমধ্যেই ঘোষণা করেছে বিসিবি।

সাবেক ক্রিকেটাররা মাঠে ফিরে খেলবেন এবং দর্শকদের জন্য এটি হবে আনন্দঘন এক আয়োজন।

কয়েকজন সাবেক তারকা এই খেলায় অংশ নিচ্ছেন না। তাদের মধ্যে হাবিবুল বাশার সুমন, মিনহাজুল আবেদিন নান্নু ও আকরাম খান উল্লেখযোগ্য।

সবুজ দলে খেলবেন শাহরিয়ার নাফিস, জাভেদ ওমর বেলিম, হান্নান সরকার, নাদিফ চৌধুরী, ফয়সাল হোসেন ডিকেন্স, তুষার ইমরান, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মোহাম্মদ সেলিম, তালহা জুবায়ের, আনোয়ার হোসেন মনির, আব্দুর রাজ্জাক, হাসিবুল হোসেন শান্ত, জামাল উদ্দিন বাবু ও হাসানুজ্জামান ঝরু।

লাল দলে থাকবেন জাহাঙ্গীর আলম, মেহরাব হোসেন অপি, মোহাম্মদ আশরাফুল, নাসির উদ্দিন ফারুক, মোহাম্মদ রফিক, মোহাম্মদ এহসানুল হক, খালেদ মাহমুদ পাইলট, আনোয়ার হোসেন (উইকেটকিপার), তারেক আজিজ খান, মাহবুবুল আলম রবিন, ডলার মাহমুদ, ইলিয়াস সানি, মুশফিকুর রহমান বাবু ও সাজ্জাদ আহমেদ শিপন।