এলপিএল ছেড়ে দেশের টানে হাসান, লক্ষ্য এবার অস্ট্রেলিয়া টেস্ট
-
1
পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে ইংল্যান্ডের
-
2
জাতীয় দল ও ফিটনেস সবার আগে, নাহিদ রানাকে নিয়ে বিসিবির কড়া অবস্থান
-
3
অভিষেকের বিধ্বংসী ফিফটিতে আফগানিস্তানকে উড়িয়ে ভারতের সহজ জয়
-
4
পাকিস্তানের ম্যাচের ৫০ শতাংশ ফি কর্তন ও ১১ টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট জরিমানা
-
5
স্মৃতি-শেফালির জোড়া ফিফটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়
এলপিএল ছেড়ে দেশের টানে হাসান, লক্ষ্য এবার অস্ট্রেলিয়া টেস্ট
এলপিএল ছেড়ে দেশের টানে হাসান, লক্ষ্য এবার অস্ট্রেলিয়া টেস্ট
দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে কাটালেও নিজেকে প্রস্তুত রেখেছিলেন হাসান মাহমুদ। সেই অপেক্ষার প্রতিদানও মিলতে শুরু করেছে। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট ও ভাইটালিটি ব্লাস্টে কেন্টের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের পর আবারও আলোচনায় উঠে আসেন এই ডানহাতি পেসার। জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে রোটেশন নীতির কারণে সুযোগ পেয়েছিলেন, আর এবার চোটে ছিটকে যাওয়া নাহিদ রানার জায়গায় অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে প্রস্তুতিতেই এখন পুরো মনোযোগ হাসানের। সে কারণেই লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) মাঝপথে ছেড়ে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাসকিন আহমেদের মতো তিনিও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেয়ে জাতীয় দলের দায়িত্বকেই বেশি গুরুত্ব দিয়েছেন।
এলপিএলে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় দলের প্রতি নিজের অগ্রাধিকার স্পষ্ট করে হাসান বলেন, ‘অবশ্যই, আগে বাংলাদেশ টিম। আগে নিজের দেশ তারপর অন্য খেলা। অবশ্যই আমাকে যেতে হবে। কয়েকজন ফাস্ট বোলার ইঞ্জুরিতে আছে। সামনে অনেক বড় সুযোগ, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ। আমরা খুবই পজিটিভ, খুব ভালো খেলার ব্যাপারে। আমাদের সেরাটা দিব। ভালো একটা জায়গা করে নিব।’
সব মিলিয়ে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন এই পেসার। কাউন্টি ক্রিকেটে বল হাতে ধারাবাহিক সাফল্য যেমন তাকে আত্মবিশ্বাসী করেছে, তেমনি জাতীয় দলে ফিরে নিজের জায়গা আরও শক্ত করার সুযোগও এনে দিয়েছে। কঠিন সময়, বিশেষ করে ইনজুরি কাটিয়ে ফেরার পথেও নিজের পরিশ্রমের ওপরই আস্থা রেখেছেন তিনি।
নিজের এই যাত্রার কথা তুলে ধরে হাসান বলেন, ‘এটার জন্য আলহামদুলিল্লাহ। আমি সবসময় নিজের মতো থাকি। ইঞ্জুরি অবস্থায় অনেক কাজ করি এবং ইঞ্জুরি থেকে উঠে নিজেও পারফর্ম করার চেষ্টা করি। চেষ্টা থাকে সবসময় কাজের মধ্যে থাকার যাতে সুযোগ এলে মিস না করি।’
এলপিএলের মতো বড় আসর ছেড়ে জাতীয় দলের ডাকে সাড়া দেওয়ায় কোনো আক্ষেপ নেই হাসানের। বরং দেশের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার সুযোগকেই তিনি দেখছেন সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে।
দেশের জার্সিতে নিজের সেরাটা দেওয়ার প্রত্যয় জানিয়ে লক্ষ্মীপুরের এই পেসার বলেন, ‘হ্যাঁ অবশ্যই। যাচ্ছি টেস্ট খেলতে, ইনশাআল্লাহ নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
