টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা
-
1
পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে ইংল্যান্ডের
-
2
জাতীয় দল ও ফিটনেস সবার আগে, নাহিদ রানাকে নিয়ে বিসিবির কড়া অবস্থান
-
3
অভিষেকের বিধ্বংসী ফিফটিতে আফগানিস্তানকে উড়িয়ে ভারতের সহজ জয়
-
4
পাকিস্তানের ম্যাচের ৫০ শতাংশ ফি কর্তন ও ১১ টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট জরিমানা
-
5
স্মৃতি-শেফালির জোড়া ফিফটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা
আসন্ন ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে জায়গা হারালেন শুবমান গিল ও লোকেশ রাহুল। গিলের সঙ্গে রিংকু সিং আছেন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে।
বিশ্বকাপের জন্য এক বিবৃতিতে, ১৫ সদস্যের দল ঘোষণা করে দিল বিসিসিআই। রোহিত শর্মার সহ অধিনায়ক হিসেবে রাখা হয়েছে হার্দিক পান্ডিয়াকে।
রিশাব পান্টের সাথে চমক হিসাবে বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে গেছেন আরেক উইকেটকিপার ব্যাটার স্যাঞ্জু স্যামসন। এ ছাড়া সুযোগ পেয়েছেন ইয়াশভি জাইসাওয়াল ও শিবাম দুবে।
ভারতের বিশ্বকাপ স্কোয়াড-
রোহিত শর্মা (অধিনায়ক), ইয়াশভি জাইসাওয়াল, ভিরাট কোহলি, সুরিয়াকুমার যাদব, রিশাব পান্ট, স্যাঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
রিজার্ভ: শুবমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ ও আভেশ খান।
