পাকিস্তানের জন্য বড় ধাক্কা, আঙুল ভেঙে উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন শান মাসুদ
-
1
ইমরান খানের সুচিকিৎসার দাবিতে ৭ অজি প্রাক্তন অধিনায়কের চিঠি
-
2
রেনশ,এলিসের দুর্দান্ত পারফরম্যান্সে জিম্বাবুয়েকে হারিয়ে শুভসূচনা অস্ট্রেলিয়ার
-
3
বাংলাদেশি পেসার খালেদ আহমেদের বোলিংয়ে ল্যাঙ্কাশায়ারের পতন
-
4
নীতিশ ও স্যামসনের দাপটে আফগানিস্তানকে উড়য়ে সিরিজ জয় ভারতের
-
5
টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
পাকিস্তানের জন্য বড় ধাক্কা, আঙুল ভেঙে উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন শান মাসুদ
পাকিস্তানের জন্য বড় ধাক্কা, আঙুল ভেঙে উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন শান মাসুদ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের আগে বড় ধাক্কা খেল পাকিস্তান। আঙুলে চোট পাওয়ায় সিরিজের শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার শান মাসুদ।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন মাসুদ। তবে ইনিংস চলাকালীন ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলসের একটি বল তার বাঁ হাতের তর্জনীতে আঘাত হানে। পরে স্ক্যানে তার আঙুলে ভাঙন ধরা পড়ে।
চোটের কারণে প্রথম টেস্টেই ব্যাটিং অর্ডারে নিচে নেমে আট নম্বরে ব্যাট করতে হয়েছিল তাকে। শেষ পর্যন্ত ৯০ রানের হারে ম্যাচটি শেষ করে পাকিস্তান, আর দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, স্ক্যান ও চিকিৎসকদের মূল্যায়নের পর বর্তমানে দলের মেডিকেল প্যানেলের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন শান মাসুদ।
পিসিবি আরও জানিয়েছে, আগামী ১৯ আগস্ট ইংল্যান্ডের বিপক্ষে লিডসে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে তার খেলা নির্ভর করবে চোট থেকে সেরে ওঠার অগ্রগতির ওপর।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে পাকিস্তান ইংল্যান্ড সফরে যাবে। সেখানে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। এরপর অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।
