টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
-
1
ইমরান খানের সুচিকিৎসার দাবিতে ৭ অজি প্রাক্তন অধিনায়কের চিঠি
-
2
রেনশ,এলিসের দুর্দান্ত পারফরম্যান্সে জিম্বাবুয়েকে হারিয়ে শুভসূচনা অস্ট্রেলিয়ার
-
3
বাংলাদেশি পেসার খালেদ আহমেদের বোলিংয়ে ল্যাঙ্কাশায়ারের পতন
-
4
আসিফ নজরুলের একক সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ, এনএসসির তদন্ত প্রতিবেদন
-
5
নীতিশ ও স্যামসনের দাপটে আফগানিস্তানকে উড়য়ে সিরিজ জয় ভারতের
টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
এশিয়ান গেমসের শেষে টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের দীর্ঘদিনের নেতা নিগার সুলতানা জ্যোতি। যদিও ওয়ানডে ফরম্যাটে দলকে নেতৃত্ব দেওয়া বজায় রাখতে চান এই উইকেটরক্ষক-ব্যাটার।
মঙ্গলবার ইমেইল বার্তার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে নিজের এই সিদ্ধান্তের কথা জানান জ্যোতি। আকস্মিক এই পদত্যাগের খবরটি বিসিবির নারী ক্রিকেট বিভাগের প্রধান রফিকুল ইসলাম বাবু সরাসরি নিশ্চিত করেছেন। আসন্ন বড় টুর্নামেন্টের ঠিক মুখেই অধিনায়কের এমন নাটকীয় বার্তায় স্পষ্টত বিস্ময় ও কিছুটা হতাশা প্রকাশ করেছে বিসিবি শীর্ষ নেতৃত্ব। তাই দেশে ফিরেই জ্যোতির সঙ্গে টেবিলে বসতে চায় বোর্ড।
ধারাবাহিক সাফল্যহীনতা আর আন্তর্জাতিক মঞ্চে টানা ব্যর্থতার চাপ সামলাতে গিয়ে জ্যোতির নিজের ব্যাটেও পড়েছে রান খরা। নেতৃত্বের গুরুভার কিছুটা হালকা করে কেবল ব্যাটার হিসেবে নিজের পুরোনো ছন্দ ও মনযোগ ফিরে পাওয়ার তাগিদ থেকেই মূলত ২০ ওভারের ক্রিকেট ছাড়ার এই পদক্ষেপ। বিসিবি এখনো জ্যোতির ইমেইলটি চূড়ান্তভাবে অনুমোদন করেনি; লাল-সবুজের প্রতিনিধিরা দেশের মাটিতে পা রাখার পরই বসবে নীতি-নির্ধারকদের চূড়ান্ত মিটিং।
