বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় আগ্রহ হারিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 28 সেকেন্ড আগে
বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় আগ্রহ হারিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ

বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় আগ্রহ হারিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ

বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় আগ্রহ হারিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলেও দেশের ক্রিকেটপাড়ায় নেই সেই চেনা উত্তাপ। বাংলাদেশ দল না থাকায় টুর্নামেন্টটি যেন অনেকটাই নিষ্প্রাণ হয়ে উঠেছে দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে। এই অনুভূতির সঙ্গে নিজের অবস্থানও মিলিয়ে দেখালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বিশ্বকাপে টাইগারদের অনুপস্থিতি তাঁর আগ্রহও কমিয়ে দিয়েছে বলে জানালেন তিনি।

বিশ্বকাপে বাংলাদেশ না থাকা প্রসঙ্গে নিজের অনুভূতি জানাতে গিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘সত্যি বলতে, বাংলাদেশ তো নেই, আমার দল যদি না থাকে… আগ্রহ কমে গেছে। তবে বিশ্বকাপ অনেক বড় টুর্নামেন্ট। আমি নিশ্চিত ক্রিকেটাররাও এটা মিস করছে। শুনেছি কয়েকজনের কাছে, কমবেশি সবার সাথেই কথা হয়েছে। তবে এটা আমাদের হাতে নেই। দিনশেষে এটা একটা মেগা টুর্নামেন্ট যার অংশ সবাই হতে চায়।’

অদম্য কাপে না খেলার প্রসঙ্গে রিয়াদ বলেন, "আমি আর কারেন্ট ক্রিকেটার নই। জাতীয় দলের বিবেচনার থাকার মতো নই। আমার খেলা আমি খেলেছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ দলের হয়ে দারুণ জার্নি ছিল। এখন যারা জাতীয় দলে খেলছে বা জাতীয় দলের যোগ্য, তারাই এই টুর্নামেন্টে খেলবে। আমি ঘরে বসে আছি, নিজের কাজ করছি, এতেই আমি খুশি।"

রিয়াদ আরে বলেন, "আমি জানি না লাইফ কোনদিকে যাবে। এখন জীবন উপভোগ করছি। এখনও ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই। সব নির্ভর করছে শরীর ও ফিটনেসের ওপর, পারফরম্যান্সের ওপর। যদি মনে করি আমার আর ক্ষুধা ও তাড়না নেই, আমি খেলব না। যতদিন আছে, খেলে যাব।"

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে সাবেক অধিনায়ক আরও যোগ করেন, "অনেক কিছুর ওপর নির্ভর করে। এখনই বলা সম্ভব না। ১৮ বছর আল্লাহর রহমতে বাংলাদেশ দলে খেলার সৌভাগ্য হয়েছে। এখন বিপিএল, প্রিমিয়ার লিগ, আবার যদি কিছু ফ্র্যাঞ্চাইজি লিগেও সুযোগ পাই… আমি উপভোগ করছি, আলহামদুলিল্লাহ।"