মুশফিকের সেঞ্চুরিতে পাহাড়সম লক্ষ্য, চাপে পাকিস্তান
-
1
পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে ইংল্যান্ডের
-
2
জাতীয় দল ও ফিটনেস সবার আগে, নাহিদ রানাকে নিয়ে বিসিবির কড়া অবস্থান
-
3
অভিষেকের বিধ্বংসী ফিফটিতে আফগানিস্তানকে উড়িয়ে ভারতের সহজ জয়
-
4
পাকিস্তানের ম্যাচের ৫০ শতাংশ ফি কর্তন ও ১১ টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট জরিমানা
-
5
স্মৃতি-শেফালির জোড়া ফিফটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়
মুশফিকের সেঞ্চুরিতে পাহাড়সম লক্ষ্য, চাপে পাকিস্তান
মুশফিকের সেঞ্চুরিতে পাহাড়সম লক্ষ্য, চাপে পাকিস্তান
রানের পাহাড় গড়ে পাকিস্তানকে কঠিন সমীকরণের সামনে দাঁড় করিয়ে দিয়েছে বাংলাদেশ। সিলেট টেস্টে দ্বিতীয় ইনিংসে ৩৯০ রানে গুটিয়ে যাওয়ার পর স্বাগতিকদের মোট লিড দাঁড়িয়েছে ৪৩৬ রান। ফলে ম্যাচ জিততে পাকিস্তানকে করতে হবে ৪৩৭ রান, যা পেতে হলে গড়তে হবে নতুন ইতিহাস।
১৫৬ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। তারপর ১৫ রান করে ফেরেন শান্ত। এরপর লিটন দাসকে নিয়ে ইনিংস এগিয়ে নেন মুশফিক। প্রথম সেশন শেষে এই জুটির অবিচ্ছিন্ন সংগ্রহ ছিল ৮৮ রান, আর তখন বাংলাদেশের লিড পৌঁছে যায় ২৪৯ রানে। লাঞ্চের পরই ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন লিটন।
লিটন ৬৯ রান করে থামলেও তার ইনিংস বাংলাদেশকে বড় সংগ্রহের পথে এগিয়ে দেয়। তারপর ১৭৮ বলে শতক পূর্ণ করা মুশফিক ইনিংসজুড়ে খেলেছেন পরিণত ও নিয়ন্ত্রিত ক্রিকেট। ৯টি চার ও একটি ছক্কায় সাজানো তার ১৩৭ রানের ইনিংসটি এসেছে ২৩৩ বলে।
ইনিংসের শেষদিকে মুশফিককে ভালো সমর্থন দেন তাইজুল ইসলাম। ৫১ বলে ২২ রান করেন এই বাঁহাতি ব্যাটার।
তৃতীয় দিন শেষে পাকিস্তান ব্যাটিংয়ে নেমে ২ ওভার খেলে কোনো রান করেনি।
