বাংলাদেশ সিরিজের দল ঘোষনা করল নিউজিল্যান্ড
-
1
ইংল্যান্ড টেস্ট দলের পরবর্তী প্রধান কোচ হচ্ছেন স্টিফেন ফ্লেমিং
-
2
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন আজিঙ্কা রাহানে
-
3
সাংবাদিকদেরই প্রশ্ন করলেন শান্ত, তারপর জানালেন অস্ট্রেলিয়া সফরের লক্ষ্য
-
4
অলরাউন্ড সাকিব ও হৃদয়ের কার্যকর ইনিংসে ক্যান্ডির বিরুদ্ধে জাফনার জয়
-
5
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে জোহানেসবার্গ বা কেপটাউনে
বাংলাদেশ সিরিজের দল ঘোষনা করল নিউজিল্যান্ড
বাংলাদেশ সিরিজের দল ঘোষনা করল নিউজিল্যান্ড
বাংলাদেশ সফর সামনে রেখে দল সাজাতে গিয়ে নতুন-পুরনোর মিশেলে চমক দেখিয়েছে নিউজিল্যান্ড। ইনজুরি কাটিয়ে ফেরা পেসারদের অন্তর্ভুক্তি আর কিছু তারকার অনুপস্থিতি দুই মিলিয়ে ভিন্ন বাস্তবতায় দল ঘোষণা করেছে কিউইরা।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। চোট থেকে সেরে উঠে দলে জায়গা পেয়েছেন পেসার ম্যাট ফিশার, উইল ও’রোর্ক এবং ব্লেয়ার টিকনার, যা বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ করবে।
একই সঙ্গে সাদা বলের দলে ফিরেছেন অফ-স্পিনিং অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সই তাকে আবার জাতীয় দলে ফেরার সুযোগ এনে দিয়েছে।
তবে আইপিএলে ব্যস্ততার কারণে এই সিরিজে নেই দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার অনুপস্থিত থাকায় নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে টেস্ট অধিনায়ক টম ল্যাথামের কাঁধে।
বাংলাদেশ সফরের জন্য নিউজিল্যান্ডের ওয়ানডে দলে রয়েছেন,
টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদিত্য আশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেইডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রোর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।
অন্যদিকে টি-টোয়েন্টি স্কোয়াডে আছেন,
টম ল্যাথাম (অধিনায়ক), কাটেনে ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেইডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি ও ব্লেয়ার টিকনার।
