নাহিদের আগুনে পুড়ল পাকিস্তান, ১০৪ রানের জয় বাংলাদেশের
-
1
পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে ইংল্যান্ডের
-
2
জাতীয় দল ও ফিটনেস সবার আগে, নাহিদ রানাকে নিয়ে বিসিবির কড়া অবস্থান
-
3
অভিষেকের বিধ্বংসী ফিফটিতে আফগানিস্তানকে উড়িয়ে ভারতের সহজ জয়
-
4
পাকিস্তানের ম্যাচের ৫০ শতাংশ ফি কর্তন ও ১১ টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট জরিমানা
-
5
স্মৃতি-শেফালির জোড়া ফিফটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়
নাহিদের আগুনে পুড়ল পাকিস্তান, ১০৪ রানের জয় বাংলাদেশের
নাহিদের আগুনে পুড়ল পাকিস্তান, ১০৪ রানের জয় বাংলাদেশের
শেষ উইকেটটা পড়তেই যেন বিস্ফোরিত হলো মিরপুর। নাহিদ রানার আগুনঝরা বাউন্সারে গ্লাভসে লেগে বল চলে যায় মাহমুদুল হাসান জয়ের হাতে। সেই ক্যাচের সঙ্গে ধরা দেয় বাংলাদেশের ঐতিহাসিক জয়ও। উন্মাতাল উদযাপনে তখন বোঝাই যাচ্ছিল পুরো ম্যাচটাই ছিল বাংলাদেশের দখলে।
মঙ্গলবার শেরে বাংলা স্টেডিয়ামে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এটিই টাইগারদের প্রথম টেস্ট জয়। এর আগে ২০২৪ সালে পাকিস্তানের মাটিতেই সিরিজ জিতেছিল নাজমুল হোসেন শান্তর দল।
২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই সেশনও টিকতে পারেনি সফরকারীরা। ৯.৫ ওভারে ৪০ রান দিয়ে ৫ উইকেট শিকার করে ম্যাচের বড় নায়ক হয়ে ওঠেন নাহিদ রানা।
সকালে ৩ উইকেটে ১৫২ রান নিয়ে খেলতে নেমে আরও ৮৮ রান যোগ করে বাংলাদেশ। অধিনায়ক শান্তর ৮৭ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা দেয় দল।
বল হাতে শুরুতেই আঘাত করেন তাসকিন আহমেদ। পরে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে পাকিস্তানকে চাপে রাখেন।
মোহাম্মদ রিজওয়ান ও সাউদ শাকিল কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু ৩১ রানের জুটি ভেঙে দেন নাহিদ। শেষ দিকে আর কোনো সুযোগ দেয়নি বাংলাদেশ। নোমান আলিকে রিভিউ নিয়ে ফিরিয়ে দেন নাহিদ, এরপরে আউট করেন শাহীন আফ্রিদিকে।
