নাসিম শাহকে ৭২ হাজার ডলার জরিমানা করল পিসিবি
-
1
বিসিবি নিয়ে সংসদে সরব প্রতিমন্ত্রী আমিনুল, তদন্তের ঘোষণা
-
2
ক্রীড়াবিদদের জন্য নতুন দিগন্ত, বেতন কাঠামো ও ক্রীড়া কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
-
3
বল টেম্পারিং অভিযোগে নিষেধাজ্ঞার মুখে ফখর, নাটকীয় ম্যাচে বিতর্কের ছায়া
-
4
করাচির নাটকীয় জয়, শেষ ওভারে হার লাহোরের
-
5
ভালোবাসা, সংস্কৃতি ও ক্রিকেটের এক যাত্রা: বাংলাদেশে শেহান মালিক
নাসিম শাহকে ৭২ হাজার ডলার জরিমানা করল পিসিবি
নাসিম শাহকে ৭২ হাজার ডলার জরিমানা করল পিসিবি
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের জেরে পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহকে ৭২ হাজার ডলার জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচে এক রাজনীতিকের উপস্থিতি নিয়ে সমালোচনামূলক মন্তব্য করায় এই শাস্তির মুখে পড়েন তিনি।
গত সপ্তাহে দর্শকশূন্য পরিবেশে শুরু হয় পিএসএল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। ম্যাচ শুরুর আগে তাদের খেলোয়াড় ও ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
এ নিয়ে নাসিম শাহ সামাজিক মাধ্যমে একটি পোস্টে প্রশ্ন তোলেন, “তাকে লর্ডসের রানি মতো কেন আচরণ করা হচ্ছে?” যদিও কিছুক্ষণের মধ্যেই পোস্টটি মুছে ফেলেন তিনি এবং দাবি করেন, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল।
পরে পিসিবি শোকজ নোটিশ দিলে নাসিম নিঃশর্ত ক্ষমা চান এবং সোমবার লাহোরে তিন সদস্যের শৃঙ্খলা কমিটির সামনে হাজির হন। বোর্ড জানায়, তিনি তার কেন্দ্রীয় চুক্তির একাধিক ধারা এবং মিডিয়া নীতিমালা লঙ্ঘন করেছেন।
পিসিবি আরও জানায়, নাসিম তার সামাজিক যোগাযোগমাধ্যম পরামর্শককে ইতোমধ্যে বরখাস্ত করেছেন এবং ওই ব্যক্তিকে ভবিষ্যতে কোনো খেলোয়াড়ের সঙ্গে কাজ করার ক্ষেত্রেও নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব পড়েছে পিএসএলেও। নিরাপত্তা ও অর্থনৈতিক কারণে দর্শকদের মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং ভেন্যু সংখ্যা কমিয়ে লাহোর ও করাচিতে সীমাবদ্ধ রাখা হয়েছে। জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় ভ্রমণ সীমিত রাখার পরামর্শ দিয়েছে সরকার।
এর আগে গত বছর একই ধরনের ঘটনায় অলরাউন্ডার আমির জামালকেও জরিমানা করা হয়েছিল।
বর্তমানে নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে খেলছেন নাসিম শাহ। সাম্প্রতিক ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে ৫ উইকেটের হারে ৫১ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ২০ টেস্ট, ৩৪ ওয়ানডে ও ৩৭ টি-টোয়েন্টিতে মোট ১৫২ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার।
