ভারতের অনূর্ধ্ব-১৯ দলে রাহুল দ্রাবিড়ের ছেলে
-
1
নেদারল্যান্ডসের প্রধান কোচের পদ ছাড়লেন রায়ান কুক
-
2
যুক্তরাষ্ট্রে বিশেষ প্রশিক্ষণে পাঠানো হবে পাকিস্তানি ক্রিকেটারদের
-
3
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ, আশাবাদী সোবহানা
-
4
জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন লিটন, বাদ শেখ মাহেদি
-
5
ভারতের কাছে ৫ উইকেটের পরাজয় বাংলাদেশের মেয়েদের
ভারতের অনূর্ধ্ব-১৯ দলে রাহুল দ্রাবিড়ের ছেলে
ভারতের অনূর্ধ্ব-১৯ দলে রাহুল দ্রাবিড়ের ছেলে
ভারতের সাবেক অধিনায়ক এবং কোচ রাহুল দ্রাবিড়ের ছেলে সামিত দ্রাবিড় প্রথমবারের মতো ডাক পেয়েছেন ভারত অনূর্ধ্ব-১৯ দলে। আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের এর বিপক্ষে নিজেদের মাঠে সিরিজ খেলবে ভারত অনূর্ধ্ব ১৯ দল।
সামিত দ্রাবিড় সম্প্রতি কর্ণাটকে তার প্রথম সিনিয়র পুরুষদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট মহারাজা টি২০ ট্রফি খেলেছেন। সেখানে তিনি মাইসুরু ওয়ারিয়র্স দলের হয়ে খেলেছেন। মিডল অর্ডারে ব্যাটিং করে সামিত সাত ইনিংসে ১১৪ স্ট্রাইক রেটে ৮২ রান করেছেন । সামিত মিডিয়াম পেস বল ও করতে পারেন।
এবছরের শুরুর দিকে অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের জন্য চার দিনের ফরম্যাটের টুর্নামেন্ট কোচবিহার ট্রফি। সেই টুর্নামেন্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ১৮ বছর বয়সী সামিত দ্রাবিড়। আট ম্যাচে করেন ৩৬২ রান এবং উইকেট নেন ১৬ টি।
ভারত অনূর্ধ্ব-১৯ দল অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ২১,২৩, ও ২৬ সেপ্টেম্বর ৩ টি ওয়ানডে ম্যাচ খেলবে। এরপরে চেন্নাইতে ৩০ সেপ্টেম্বর এবং ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে দুটি চার দিনের ম্যাচ।
