ঢাকা মেট্রোর জয়রথ থামিয়ে ফাইনালে রংপুর
-
1
চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে ফিরলেন লিটন দাস
-
2
ফ্লেমিংয়ের ওপর আস্থা, ইংলিশ কোচিং কাঠামো নিয়ে হতাশ ভন
-
3
অধিনায়কত্ব ছাড়লেন স্কট এডওয়ার্ডস, নেদারল্যান্ডসের নতুন অধিনায়ক বাস ডি লিডে
-
4
গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন অ্যামাজন ওয়ারিয়র্স
-
5
দক্ষিণ আফ্রিকার পেস তোপে গুঁড়িয়ে বাংলাদেশ ইমার্জিং, শুরুতেই হার ত্রিদেশীয় সিরিজে
ঢাকা মেট্রোর জয়রথ থামিয়ে ফাইনালে রংপুর
ঢাকা মেট্রোর জয়রথ থামিয়ে ফাইনালে রংপুর
ঢাকা মেট্রোকে ৪ উইকেটে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে পৌছে গেছে রংপুর। ঢাকা মেট্রোর দেয়া ১০৮ রানের লক্ষ্য ৪ বল হাতে রেখেই তাড়া করে ফেলে রংপুর। অবশ্য এই হারে এখনই টুর্নামেন্ট থেকে বিদায় নেয়নি ঢাকা মেট্রো। ফাইনালে যাওয়ার জন্য কোয়ালিফায়ার ২ এ খুলনার মুখোমুখি হবে ঢাকা মেট্রো।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে ঢাকা মেট্রো। ২৪ রানের জুটি ভেঙে ১১ রানে শুরুতে আউট হন নাইম শেখ। ১৩ রানে সাদমান ইসলাম আউট হওয়ার পর রবিউল হকের জোড়া আঘাতে ৫৮ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে ঢাকা মেট্রো।
স্কোরবোর্ডে আরো ৮ রান যোগ করতেই ইমরানুজ্জামান ফেরেন ৪২ বলে ৩০ রানের ধীর গতির ইনিংস খেলে। তার ইনিংসে ছিলো ৪ টি চার। শেষদিকে আমিনুল ইসলাম বিপ্লবের ২৩, আবু হায়দার রনির ১৬ রানে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে ঢাকা মেট্রো।
রংপুরের পক্ষে ৩ টি উইকেট পান রবিউল হক, ২ টি পান আলাউদ্দিন বাবু।
১০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুরকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান এবং আব্দুল্লাহ আল মামুন। ২০ বলে ১৭ রান করে আউট হন রিজওয়ান। মামুন করেন ২১ বলে ১৭ রান।
৩ এ নামা নাইম ইসলাম করেন ১৬ রান। শহিদুল ইসলামের দলে ২০ বলে ২২ রান করে আউট হন আরিফুল হক। বাকি কাজটা শেষ করেন তানবির হায়দার। ২৬ বলে ২২ রান করে অপরাজিত থাকেন তিনি। ৪ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় রংপুর।
ঢাকা মেট্রোর হয়ে ২ টি উইকেট শিকার করেন শহিদুল ইসলাম। আলিস আল ইসলাম এবং আবু হায়দার রনি পান ১ টি করে উইকেট।
