এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 মিনিট আগে
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন

ডান পায়ের হ্যামস্ট্রিং চোটের কারণে ২০তম এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্ট থেকে ছিটকে গেছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সোমবার (২১ সেপ্টেম্বর) এক মিডিয়া বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, গত ১৯ সেপ্টেম্বর অনুশীলনে বোলিং করার সময় ডান পায়ের হ্যামস্ট্রিঞ্জে ব্যথা অনুভব করেন সাইফউদ্দিন। পরবর্তী সময়ে শারীরিক পরীক্ষা ও এমআরআই করানোর পর তার চোটের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। সুস্থ হয়ে মাঠে ফিরতে তার প্রায় তিন সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়ার প্রয়োজন হবে।

সাইফউদ্দিনের এশিয়ান গেমসে খেলতে না পারার বিষয়টি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিবি। টুর্নামেন্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে দ্রুতই তার বিকল্প খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে।