মিরপুরে ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
-
1
ইংল্যান্ড টেস্ট দলের পরবর্তী প্রধান কোচ হচ্ছেন স্টিফেন ফ্লেমিং
-
2
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন আজিঙ্কা রাহানে
-
3
সাংবাদিকদেরই প্রশ্ন করলেন শান্ত, তারপর জানালেন অস্ট্রেলিয়া সফরের লক্ষ্য
-
4
অলরাউন্ড সাকিব ও হৃদয়ের কার্যকর ইনিংসে ক্যান্ডির বিরুদ্ধে জাফনার জয়
-
5
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে জোহানেসবার্গ বা কেপটাউনে
মিরপুরে ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
মিরপুরে ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় পাওয়ায় দলটির প্রশংসা করেন তিনি।
এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, মিরপুর টেস্টে ১০৪ রানের এই জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক হয়ে থাকবে। খেলোয়াড়দের আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম এবং দলগত পারফরম্যান্সই এই সাফল্য এনে দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বিশেষভাবে নাহিদ রানার বোলিংয়ের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, তার ৫ উইকেটসহ বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স ম্যাচে বড় ভূমিকা রেখেছে। একই সঙ্গে পুরো দলের সম্মিলিত প্রচেষ্টায় দেশবাসী গর্বিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ দলের এই জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি দেশের ক্রিকেটের উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
এছাড়া এই ঐতিহাসিক সাফল্যের জন্য বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
